Earthquake Death Toll: পরপর পাঁচবার ভূমিকম্প তিব্বতে, ৫০ পেরোল মৃত্যু; কম্পনে আতঙ্ক ভারতেও
Earthquake Death Toll: মঙ্গলবার সাতসকালে এক ঘণ্টার ব্যবধানে টানা পাঁচবার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বতের (Tibet) মাটি। পরপর আফটারশকের (Aftershocks) জেরে ভূমিকম্পে ৫০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন বলে সূত্রের খবর। সকাল ৬টা ৩৫ মিনিটে একসঙ্গে কম্পন (Tremors) অনুভূত হয় পাঁচটি দেশে। নেপালে উৎসস্থল হওয়ায় কেঁপে ওঠে ভারত, ভুটান, চিন, বাংলাদেশও।
স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের জেরে তিব্বত এলাকায় কমপক্ষে ৫৩ জন মারা গিয়েছেন। চিনের জিনহুয়া সংবাদসংস্থা আবার জানিয়েছে, ভূমিকম্পের জেরে জখম হয়েছেন ৬২ জন। উপকেন্দ্রের কাছেই ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি। সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তরফে দাবি, শুধু পশ্চিম চিনেই ৯ জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের জেরে।

নেপালের সীমান্তের কাছে তিব্বতে লোবুচে পর্বতের ৯৩ কিলোমিটার উত্তর পূর্বে হিমালয়ে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ৭.১। উত্তর ভারতজুড়ে এদিন কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কের সঙ্গে ঘুম ভাঙে দিল্লি থেকে কলকাতার। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে বিহারে। এছাড়াও পশ্চিমবঙ্গ, অসমেও অনুভূত হয়েছে কম্পন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, নেপাল-তিব্বত সীমানার কাছে শিজাং এলাকায় সকাল ৬টা ৩৫ মিনিটে সর্বপ্রথম ৭.১ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এরপর যথাক্রমে ৪.৭ ও ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়। চিনের প্রশাসন জানিয়েছে, ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাটসে-তে। নেপালের কাঠমাণ্ডুতে আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় নেমে পড়েন বাসিন্দারা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে সকাল ৬টা ৩৫ মিনিটে অনুভূত হয় কম্পন। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে তীব্র কম্পন। জানা গিয়েছে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। শীতের সকালে ঘুম চোখে অনেকেই টের পাননি কম্পন। তবে জানা গিয়েছে, এরাজ্যে উত্তরবঙ্গে পরপর ২ বার কম্পন অনুভূত হয়েছে। কলকাতাতেও বহুতল ছেড়ে আতঙ্কে নিচে নেমে আসেন অনেকে।
মূলত ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষে ভূমিকম্পের উৎসস্থল। হিমালয়ের নিচে অবস্থিত টেকটনিক প্লেট উপরে উঠে গিয়েই ভয়াবহ ভূমিকম্প হয় তিব্বত ও চিনে। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে গত ৫ বছরে চিনের শিগাটসে শহরের ২০০ কিলোমিটারের মধ্যে ২৯টি ভূমিকম্প হয়েছে। তবে মঙ্গলবার সকালে গত ৫ বছরে সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে। ২০১৫ এর ভূমিকম্পের ভয়াবহতা উসকে দিয়েছে মঙ্গলবারের কম্পন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications