প্রাক্তন বিচারকের নামে ২২২৪ টি গাড়ি! তদন্তের নির্দেশ সর্বোচ্চ আদালতের
এক বিচারকের নামে নথিভুক্ত হয়েছে ২,২০০ টির ওপর গাড়ি। ঘটনাটি পাকিস্তানের। প্রাক্তন ওই বিচারকের নাম সিকান্দার হায়াত।
এক বিচারকের নামে নথিভুক্ত হয়েছে ২,২০০ টির ওপর গাড়ি। ঘটনাটি পাকিস্তানের। প্রাক্তন ওই বিচারকের নাম সিকান্দার হায়াত। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাক্তন ও বিচারকের আইনজীবী মিয়া জাফর পাকিস্তান সুপ্রিম কোর্টে জানিয়েছেন, তাঁর মক্কেলের একটি মাত্র গাড়ি রয়েছে।

আইনজীবী মিয়া জাফর জানিয়েছেন, তাঁর মক্কেলের নামে ২২২৪ টি গাড়ি নথিভুক্ত রয়েছে। তিনি আরও জানিয়েছেন, কিছুদিন আগে তাঁর মক্কেল প্রাক্তন ওই বিচারক গাড়ির নিয়ম ভাঙা নিয়ে একটি চালান পেয়েছিলেন। যদিও সেটি তাঁর গাড়ি ছিল না।
পঞ্জাব প্রদেশের এক্সাইজ ও ট্যাক্স বিভাগকে এই খবর জানানোর পরেই পুরো বিষয়টি সামনে আসে। দেখা যায় প্রাক্তন বিচারক সিকান্দার হায়াতের নামে ২২২৪ টি গাড়ি নথিভুক্ত রয়েছে। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের তরফ থেকে সচিব এবং পঞ্জাব এক্সাইজ বিভাগের ডিরেক্টরকে বিষয়টি নিয়ে রিপোর্ট দাখিল করতে নির্দেশ দিয়েছে। এক সপ্তাহের মধ্যে এই রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications