Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৪ কোটির বেশি লগইন তথ্য ফাঁসের অভিযোগ, বিপদে জিমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম ও নেটফ্লিক্স ব্যবহারকারীরা

যুগ বদলেছে। ব্যাংক, কেনাকাটা, বিনোদন, আর সামাজিক যোগাযোগ সবই এখন এক ক্লিকের দূরত্বে। কিন্তু সেই ক্লিকের আড়ালে যখন লুকিয়ে থাকে বিপদ, তখন ডিজিটাল স্বাচ্ছন্দ্যই হয়ে ওঠে আতঙ্কের কারণ। এমনই ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে সম্প্রতি, যখন একটি সাইবার প্রতিবেদনে দাবি করা হয়েছে বিশ্বজুড়ে ১৪ কোটিরও বেশি ব্যবহারকারীর লগইন তথ্য প্রকাশ্যে ফাঁস হয়েছে।

সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাওলার প্রকাশ করেন, তাদের খোঁজে পাওয়া এক ডাটাবেসে মিলেছে বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ইমেল ঠিকানা, ইউজারনেম, পাসওয়ার্ড এমনকি কিছু ক্ষেত্রে সরাসরি লগইন ইউআরএল ও। সবচেয়ে উদ্বেগের বিষয়, ওই ডাটাবেসটি ছিল এনক্রিপশন বা পাসওয়ার্ড সুরক্ষাবিহীন, অর্থাৎ চাইলে যে কেউ এগুলোর নাগাল পেতে পারত।

ফাঁস হওয়া লগইন তথ্যের তালিকায় রয়েছে জিমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইয়াহু,
নেটফ্লিক্স, আউটলুক। এমনকি বিভিন্ন ব্যাংকিং ও ক্রিপ্টো প্ল্যাটফর্মের তথ্যও মিলেছে বলে দাবি। ফলে আর্থিক ক্ষতি, পরিচয় চুরি, কার্ড প্রতারণা ও অ্যাকাউন্ট হ্যাকিংয়ের আশঙ্কা বহুগুণ বেড়ে গেছে।

সবচেয়ে বিস্ময়কর তথ্য কিছু লগইনে নাকি দেখা গেছে বিভিন্ন দেশের ".gov" ডোমেইন যুক্ত সরকারি অ্যাকাউন্টও। বিশেষজ্ঞদের মতে, এগুলোকে কাজে লাগিয়ে হ্যাকাররা শুধু সাধারণ প্রতারণা নয়, রাষ্ট্রীয় নিরাপত্তাকেও লক্ষ্যবস্তু করতে পারে, স্পিয়ার ফিশিং ও ইমপারসনেশন থেকে শুরু করে প্রশাসনিক নেটওয়ার্কে অনুপ্রবেশ পর্যন্ত নানা ঝুঁকি তৈরি হতে পারে।

রিপোর্ট প্রকাশের পর সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ইমেইল করা হলেও, প্রকাশের সময় পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় সাধারণ ব্যবহারকারীদের উদ্বেগ বেড়েছে; প্রশ্ন উঠছে ডিজিটাল নিরাপত্তার ভবিষ্যৎ কোন পথে?

মানুষ ডিজিটাল জগতে যে পরিমাণ নির্ভরশীল, সেই তুলনায় সুরক্ষা ব্যবস্থা কি যথেষ্ট? নাকি নিরাপত্তার নামে তৈরি হচ্ছে কেবল প্রযুক্তির মোহ? সাইবার বিশেষজ্ঞরা বলছেন ব্যবহারকারী ও পরিষেবা প্রদানকারী উভয় পক্ষের দায়বদ্ধতা না বাড়লে ভবিষ্যতে এমন ঝড় আরও ঘন ঘন দেখা যাবে।

পাসওয়ার্ড পরিবর্তন, দ্বি স্তরীয় নিরাপত্তা চালু, প্রতিটি সার্ভিসে আলাদা পাসওয়ার্ড, সন্দেহজনক ইমেল বা লগইনে সতর্কতা এখনই এগুলো অপরিহার্য।

ভবিষ্যতের প্রযুক্তি যত শক্তিশালী হবে, সাইবার ঝুঁকিও ততই ধাওয়া করবে। প্রশ্ন কেবল এই সুরক্ষার দৌড়ে কে এগিয়ে থাকবে, ব্যবহারকারী না হ্যাকার?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+