পৃথিবী জুড়ে ১০০-র বেশি সম্ভাব্য করোনা টিকার পরীক্ষা! এগিয়ে রয়েছে যে ৪ গবেষণা

সারা পৃথিবী জুড়ে করোনার টিকা আবিষ্কারে গবেষণার কাজ চলছে। ১০০-র বেশি জায়গায় এই কাজ চললেও, চারটি জায়গার গবেষণা এব্যাপারে এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। এগুলির ক্ষেত্রে গবেষণা এগোচ্ছে ঠিকঠাকভাবেই।

সারা পৃথিবী জুড়ে করোনার টিকা আবিষ্কারে গবেষণার কাজ চলছে। ১০০-র বেশি জায়গায় এই কাজ চললেও, চারটি জায়গার গবেষণা এব্যাপারে এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। এগুলির ক্ষেত্রে গবেষণা এগোচ্ছে ঠিকঠাকভাবেই। এই গতি বজায় থাকলে বাণিজ্যিক উৎপাদন আর চিকিৎসায় প্রয়োগ শুরু হয়ে যাবে সামনের মাস কয়েকের মধ্যেই।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জিনার ইনস্টিটিউ এবং অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ উল্লেখযোগ্যভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই গবেষণায় যুক্ত রয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটও। গত সপ্তাহে ফেজ ওয়ান ক্লিনিক্যাল ট্রায়াল সহয়ে গিয়েছে। দক্ষিণ ইংল্যান্ডে ৫ টি ট্রায়াল সেন্টারে এই কাজ হয়েছে। ফেজ ওয়ানের ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট আসতে একমাস। এরপর ফেজ ২ এবং ফেজ থ্রি-র ট্রায়াল চালানো হবে।

মডার্না আরএনএ ভ্যাকসিন

মডার্না আরএনএ ভ্যাকসিন

ম্যাসাটুসেটস-এর বায়োটেক কোম্পানি মডার্নাও গবেষণা এগিয়ে নিয়ে চলেছে। ফেজ ওয়ানের ট্রায়ালের পর ফেড টু-এর ট্রায়াল এগিয়ে নিয়ে যেতে ইউএসএফডিও-র ছাড়পত্র পেয়েছে। এই গ্রীষ্মই ফেজ থ্রির ট্রায়ালও হয়ে যাওয়ার কথা রয়েছে। এই ভ্যাকসিন তৈরি হলে, তা বেশ দামী হবে. এবং তা নিয়ন্ত্রিত হবে আমেরিকার সরকারের দ্বারা।

ফাইজার ভ্যাকসিন

ফাইজার ভ্যাকসিন

ফাইজার এবং তাদের জার্মানির পার্টনার বায়োএনটেক এনিয়ে কাজ চালাচ্ছে। ইতিমধ্যেই ফেজ ওয়ান ট্রায়াল চালানোর পর ফেজ টু-এর ট্রায়াল শুরু করেছে তারা। চার ধরনের ভ্যাকসিন নিয়ে কাজ চালাচ্ছে তারা। শেষ পর্যন্ত সফল হলে এবছরের মধ্যে কয়েক লক্ষ ভ্যাকসিন তৈরি সম্ভব হবে বলে দাবি করেছে সংস্থা। সব কিছু ঠিকঠাক চললে ফাইজার অক্টোবরের শুরুতে ইউএসএফডিএ-র ছাড়পত্র পেয়ে যাবে বলে আশা করছে।

 সিনোভ্যাক বায়োটেক ভ্যাকসিন

সিনোভ্যাক বায়োটেক ভ্যাকসিন

চিনের বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানিও এগিয়ে রয়েছে গবেষণায়। ইতিমধ্যেই তাদের ফেজ ওয়ান ও ফেজ টু ট্রায়াল হয়ে গিয়েছে। ফেজ থ্রি-র ট্রায়ালের জন্য তারা অন্য দেশগুলির পর্যবেক্ষণকারী সংস্থা ও ডব্লুএইচও-র সাহায্য নিচ্ছে। এই আগে ২০০৩ সালে এই সংস্থা সার্সের ভ্যাকসিন তৈরি করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+