তেলের ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড পাকিস্তানে, নিহত শতাধিক
পাকিস্তানের পাঞ্জাবের বাহওয়ালপুরে একটি তেলের ট্যাঙ্কার উল্টে আগ্নিকাণ্ডের ঘটনায় মারা গিয়েছেন ১২৩ জন। আহত হয়েছেন ১০০ জন।
পাকিস্তানের পাঞ্জাবের বাহওয়ালপুরে একটি তেলের ট্যাঙ্কার উল্টে আগ্নিকাণ্ডের ঘটনায় মারা গিয়েছেন ১২৩ জন। আহত হয়েছেন ১০০ জন। এমনই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানি মিডিয়া।

রেডিও পাকিস্তানের খবর অনুযায়ী, ট্যাঙ্কারটি উল্টোতেই, সেখান থেকে তেল নেওয়ার জন্য মানুষ জন ভিড় করে আসেন। তখন আচমকাই বিস্ফোরণ ঘটে ট্যাঙ্কারে,সঙ্গে সঙ্গে বিস্ফোরণের তোড়ে উড়ে যায় আশপাশের ৬ টি গাড়ি ১২ টি মোটর সাইকেল। আগুনে ভস্মীভূত হয়ে মারা যান বহু মানুষ। আহতদের আর্তনাদের আওয়াজ ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, ট্যাঙ্কারটি লাহোর থেকে করাচি যাচ্ছিল।
এইভাবে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়তে থাকে ।ঘটনার পরই পৌঁছে যায় দমকল। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications