১৩৭২টি রোবট একসঙ্গে নেচে করল বিশ্বরেকর্ড, ভিডিও হল ভাইরাল
একসঙ্গে গানের তালে নাচল ১৩৭২টি রোবট। ইতালিতে রোবটদের এই নাচ বিশ্বরেকর্ড করে গিনেস বুকে নাম তুলেছে।
একসঙ্গে গানের তালে নাচল ১৩৭২টি রোবট। ইতালিতে রোবটদের এই নাচ বিশ্বরেকর্ড করে গিনেস বুকে নাম তুলেছে। সবচেয়ে মজার হল, সব রোবট এক তাল ও ছন্দে এক স্টেপ অনুসরণ করে নেচেছে। অর্থাৎ সকলেই একই ধরনের প্রোগ্রামিং অনুসরণ করেছে।

এর আগে গত বছরে চিনে ১০৬৯টি রোবট নেচে রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল। ২০১৬ সালে চিনের ইউবিটেক কোম্পানি রেকর্ড গড়েছিল।
It’s hard to look away - watch the full video of these synchronized dancing robots performing for a record attempt https://t.co/k1EDH8P2uw pic.twitter.com/ceGEFwRKXo
— GuinnessWorldRecords (@GWR) April 3, 2018
সেই রেকর্ড ইতালি ভেঙে দিল। আলফা ১এস রোবট যেগুলি ৪০ সেন্টিমিটার লম্বা তা নাচিয়ে রেকর্ড তৈরি হল। সবকটি রোবটই একই তালে ও সময়ে নেচেছে। এই আলফা ১এস রোবট খুব ফ্লেক্সিবল। আগামিদিনে এই রোবট কোন রেকর্ড গড়ে সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications