কাজীর পাশে হাদি! নজরুল ইসলামের পাশেই সমাধিস্থ করা হবে ওসমানকে, কেন এই সিদ্ধান্ত? শেষকৃত্য কখন?

ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই শায়িত হতে চলেছেন ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ও প্রধান মুখ শরীফ ওসমান হাদি। গতকাল রাতে জরুরি বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে যে, ওসমান হাদির পরিবার তাঁর শেষকৃত্য নজরুলের সমাধির কাছেই করার আবেদন জানিয়েছিল। সেই একই অনুরোধ আসে অন্তর্বর্তী সরকারের মন্ত্রি পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের তরফ থেকেও। তারপরেই এই বিষয়টি নিয়ে গতকাল রাতে অনলাইন বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সেখানেই নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত। তবে সমাধিস্থল ঘিরে নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত সপ্তাহেই গুলিবিদ্ধ হয়েছিলেন শরীফ ওসমান হাদি। তিনি হলেন বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া গণ আন্দোলনের এবং বাংলাদেশের ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ও প্রধান মুখ। ১২ই ফেব্রিয়ারি ঢাকা-8 কেন্দ্র থেকে তিনি বাংলাদেশ নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবেও লড়তেন। গুলিবিদ্ধ হওয়ার ঠিক ৬ দিন পরই সিঙ্গাপুরের হাসপাতালে তিনি মৃত্যু বরণ করলেন।

তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বিক্ষোভ শুরু হয় বাংলাদেশে। রেহাই পেলেন না সেখানকার সাংবাদিকেরাও। গতকাল রাতেই বাংলাদেশের দুই সংবাদপত্র অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। 'প্রথম আলো' এবং 'দ্য ডেইলি স্টার'-এর দফতরে প্রথমে ভাঙচুর হয় তারপরেই ধরিয়ে দেওয়া হয় আগুন।

এই পরিস্থিতিতে হাদির শেষকৃত্য ঘিরে নতুন করে আবারও এক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার দফতর জানিয়েছে যে, দুপুর ২টোর সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির শেষকৃত্য সম্পন্ন করা হবে। তার পরই তাঁর দেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় মসজিদের পাশেই তাঁকে সমাধিস্থ করা হবে।

গতকাল সন্ধ্যাতেই সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে হাদির মরদেহ। দেহটি বর্তমানে হিমঘরে রাখা আছে। শেষকৃত্য এবং সমাধিকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনও অশান্তি সৃষ্টি না হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+