আমেরিকাকে দেওয়া লাদেনের চিঠি ভাইরাল! কীভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তদন্ত শুরু

আমেরিকাকে ওসামা বিন লাদেনের দেওয়া প্রায় কুড়ি বছরের বেশি সময়ে পুরনো চিঠি ভাইরাল। কেউ তা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে শেয়ার করেছেন আবার কেউ এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। সাম্প্রতিক সময়ে আমেরিকা হামাসের সঙ্গে যুদ্ধে ইজরায়েলকে সমর্থন করার পরে বিতর্কের জন্ম দেওয়া হ্যাশট্যাগ #lettertoamerica সরিয়ে দেয় টিকটক।

কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সেই চিঠির দ্য গার্ডিয়ানের ট্রান্সক্রিপ্টের লিঙ্ক শেয়ার করেন। যা কিনা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার একবছর পরে লেখা হয়েছিল। সেই হামলায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

Osama Bin Laden

চিঠিতে বিন লাদেন আমেরিকার জনগণকে সম্বোধন করে কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছিলেন। কেন তারা (লাদেন) লড়াই করছে, কেন আমেরিকার বিরোধিতা করা হচ্ছে, কিসের জন্য আমেরিকাবাসীকে ডাকা হচ্ছে, আমেরিকাবাসীর কাছে তারা কী চায়, সেইসব প্রশ্ন করা হয়েছিল।

চিঠিটি বিন লাদেনের বলে দাবি করা হলেও, এর বৈধতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ চিঠি নিয়ে সহানুভূতি প্রকাশ করেছেন, কেউ বা নিন্দা বা উপহাস করেছেন।

চিঠি নিয়ে আলোচনাকারীরা বলেছেন, এটা তাদের ইরাক ও আফগানিস্তানে মার্কিনিদের জড়িয়ে পড়া নিয়ে বিশ্বাসের পুনর্মূল্যায়নে বাধ্য করেছে। তবে তারা ৯/১১-তে বিন লাদেনের হামলার প্রশংসা করছেন না বলেও জানিয়েছেন।

বিন লাদেনের চিঠিতে ইজরায়েলের প্রতি মার্কিন সমর্থনের সমালোচনা করা হয়েছে। ফিলিস্তিনি জণগণের নিপীড়নে মার্কিনীরা সহায়তা করছে বলে অভিযোগ করা হয়েছে। চিঠিতে আফগানিস্তান, ইরাক, সোমালিয়া, চেচনিয়ে এবং লেবাননে মার্কিন হস্তক্ষেপের সমালোচনা করা হয়েছে।

প্রসঙ্গত ২০১১ সালে পাকিস্তানে বিশেষ মার্কিন অভিযানে বিন লাদেন মারা যায়। তবে হোয়াইট হাউজের তরফে এই চিঠি বিষয় ভাগ করে নেওয়ার সমালোচনা করা হয়েছে। প্রায় তিন হাজার আমেরিকার পরিবারের সদস্যকে হত্যা করা লাদেনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করার অভিযোগ করা হয়েছে আমেরিকার তরফে।

এব্যাপারে সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালি টিকটক নিষিদ্ধ করার দাবি তুলেছেন। অন্যদিকে টিকটকের মুখপাত্র বেন রাথে বলেছেন, লাদেনের চিঠির ভিডিওগুলি প্ল্যাটফর্মের নির্দেশিকা লঙ্ঘন করেছে। সক্রিয়ভাবে বিষয়বস্তুকে সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করে তিনি বলেছেন, কীভাবে এটা তাদের প্ল্যাটফর্মে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+