"মার্কিন বিদ্বেষী আলকায়দার জঙ্গি নেতা বর্তমানে পাকিস্তানে"

ওসামা বিন লাদেনের অন্যতম ছায়াসঙ্গী তথা জঙ্গি শিবির আলকায়দার অন্যতম নেতা আয়মান অল জাওয়াহারি এই মুহুর্তে পাকিস্তানে রয়েছে। পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে রয়েছে ওসামা বিন লাদেনের ছেলে হামজাও।

ওয়াশিংটন, ২২ এপ্রিল : ওসামা বিন লাদেনের অন্যতম ছায়াসঙ্গী তথা জঙ্গি শিবির আলকায়দার অন্যতম নেতা আয়মান অল জাওয়াহারি এই মুহুর্তে পাকিস্তানে রয়েছে। এমনই তথ্য প্রকাশ করেছে নিউজ উইক নামের একটি মার্কিন ম্যাগাজিন।

জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতেই নিরাপদে করাচিতে রয়েছে জাওয়াহারি। মার্কিন ম্যাগাজিন নিউজ উইকের দাবি, এই তথ্য জানিয়েছেন খোদ পাকিস্তান প্রশাসনেরই এক উচ্চপদস্থ আধিকারিক।

"মার্কিন বিদ্বেষী আলকায়দার জঙ্গি নেতা বর্তমানে পাকিস্তানে"

উল্লেখ্য, তালিবানের এই জঙ্গি নেতার শেষ ইচ্ছেই হল আমেরিকার ওপর সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাস হামলা চালানো। শুধু তালিবান এই নেতাই নয়, পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে রয়েছে ওসামা বিন লাদেনের ছেলে হামজাও। এমনটাই দাবি করেছে ওই মার্কিন ম্যাগাজিন।

খবর, ২০০১ সালে তালিবানদের ওপর হামলা চালিয়ে আফগানিস্তান থেকে তাদের উৎখাত করে মার্কিন সেনা। তখন থেকেই পাকিস্তানের আস্তানায় রয়েছে এই জাওয়াহারি বলে দাবি মার্কিন ম্যাগাজিনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+