সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের ভাইঝির মন্তব্য মার্কিন নির্বাচন ঘিরে! ৯/১১ এর প্রসঙ্গ উঠতেই কী বললেন
সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের ভাইঝির মন্তব্য মার্কিন নির্বাচন ঘিরে! ৯/১১ এর প্রসঙ্গ উঠতেই কী বললেন
২০০১ সালের সেপ্টেম্বর মাস। ১১ তারিখের সেই অভিশপ্ত দিনে গোটা আমেরিকা কার্যত তছনছ হয়ে গিয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিমানের ধাক্কার সেই নারকীয় ছবি গোটা বিশ্বকে কাঁদিয়েছিল। রক্তাক্ত সেই দিনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে আগুন আর কালো ধোঁয়া বের হওয়ার ছবি আমেরিকার ইতিহাস ভুলতে পারবে না। গোটা ঘটনার নেপথ্য নায়ক ছিল তালিবান জঙ্গি নেতা ওসামা বিন লাদেন। যার ভাইঝি এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে মুখ খুললেন।

নূর বিন লাদেন কে?
আপাতত সুইৎজারল্যান্ডে থাকেন লাদেনের ভইাঝি নূর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন , মন থেকে তিনি আসলে একজন আমেরিকান। নিজের ঘরে তিনি আমেরিকার পতাকাও রাখেন। ওসামার সৎ ভাইয়ের মেয়ে নূর। ছোট থেকেই সুইৎজারল্যান্ডে তাঁর বড় হয়ে ওঠা। মনে প্রাণে তিনি মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য সওয়াল করে যান।

প্রসঙ্গ ৯/১১ ও জল্পনা নূরকে ঘিরে
য়ে আমেরিকাকে তাঁর সৎ কাকা তছনছ করতে চেয়েছি ল, সেই আমেরিকাকে মন প্রাণ ঢেলে ভাসোবাসেন নূর। আর এই নূর এক সাক্ষাৎকারে ৯/১১ হামলার প্রসঙ্গ তোলেন। সেই মন্তব্য ঘিরেই জল্পনা। জল্পনা মূলত ছিল, নূর আমেরিকার নির্বাচনে কাকে সমর্থন করেন , তা নিয়ে।

কাকে সমর্থন করেন নূর?
নূর সাম্প্রতিককাল জানিয়েছেন, যদি আমেরিকায় আরও একটি ৯/১১ হামলা হয়, তাহলে একমাত্র তা থেকে মার্কিনিদের রক্ষা করতে পারে ট্রাম্প সরকার। তিনি যে মনে প্রাণে ট্রাম্প সরকারের সমর্থক তা জানিয়ে দিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটান।

৯/১১ নিয়ে নূরের প্রতিক্রিয়া
বিন লাদেন পরিবারের সদস্য নূর বলছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সেই ঘটনা বিশ্বের সবচেয়ে ভয়াবহ কাণ্ড। তিনি নিজে ছোটবেলায় আমেরিকা গিয়েছিলেন। ফলে তাঁর কাছে ওই ধ্বংসলীলা অত্যন্ত মারাত্মক বোধ হয়েছে।
ছবি সৌ:ইউটিউব
{quiz_339}












Click it and Unblock the Notifications