ইমরানের গদি কি টলমল? পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের ছক কষছে বিরোধীরা
ইমরানের গদি কি টলমল? পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের ছক কষছে বিরোধীরা
নিজের দেশেই কোণঠাসা পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান খানের পদত্যাগ পত্র দাবি করেছে বিরোধীরা। পদত্যাগ করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিরোধীরা। সূত্রের খবর ইমরানকে গদিচ্যূত করার পরিকল্পনা করছে বিরোধীরা। পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমের খবর, পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গদিচ্যূত করার জন্য তাঁর বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে বিরোধীরা।

পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক কষছে বিরোধীরা। তাঁরা একে একে ইমরানের বিরুদ্ধে সঙ্গীদের জড়ো করকে শুরু করেছে। ইমরানের বিরুদ্ধে জোট বদ্ধ হয়ে এবার একেবারে সাংবিধানিক নিয়ম মেনে ইমরান খানকে সরানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা। তার ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছে পাকিস্তানের বিরোধীরা। তাঁরা ইমরান খানকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। তার মধ্যে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সরে দাঁড়াতে বলা হয়েছে। নইলে অনাস্থা প্রস্তাব এনে ইমরান খানকে গদিচ্যূত করার পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা।
প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী হওয়ার এক বছরের মধ্যেই জনপ্রিয়তা হারাতে থাকেন ইমরান খান। চিনের সঙ্গে বন্ধুত্ব, এবং আমেরিকার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় পাকিস্তানের সঙ্গে আর্থিক সংকট তৈরি হয়েছিল। চরম দারিদ্রের মুখে পড়তে হয় পাকিস্তানকে। তার উপরে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে প্রায় কোণঠাসা হয়ে রয়েছে পাকিস্তান। দেশের অন্দরেও বিরোধীদের সঙ্গে তুমুল টানাপোড়েন শুরু হয়েছে। ইমরানের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছে বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন ইমরান খান বিরোধীরে নানাভাবে হেনস্থা করে চলেছেন। তাঁরা নানা ভাবে বিরোধীদের নিশানা করছেন বলেও অভিযোগ করেছেন। দেশকে আরও দরিদ্র করে তুলেছেন ইমরান খান এমনই অভিযোগ করেছে বিরোধীরা। ইমরান খানের শাসনে পাকিস্তানে আরও সংকট বেড়েছে। আরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে দেশবাসী।
করোনা সংক্রমণ থেকে দেশের দারিদ্র দূরিকরণ কোনওটাতেই কিছু করতে পারেননি ইমরান খান সরকার। এমনই অভিযোগ করেছেন বিরোধীরা। তাইআর ইমরান খানকে ক্ষমতায় রাখতে চান না তাঁরা। তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীরা। দীর্ঘদিন ধরেই ইমরান খানের বিরুদ্ধে একজোট হতে শুরু করেছিল বিরোধীরা। সেটা এবার প্রকট আকার নিয়েছে। এবার একেবারে ইমরান খানকে গদিচ্যূত করতে মরিয়া হয়ে উঠেছে তারা। বিশেষ করে পাকিস্তানকে ধূসর তালিকা ভুক্ত করা নিয়েই বেশি চাপে পড়েছে ইমরান খান সরকার।












Click it and Unblock the Notifications