ফলাফল প্রত্যাখ্যান! নতুন দাবিতে সরব বাংলাদেশের বিরোধী জোট
বাংলাদেশে ১১ তম জাতীয় সংসদ নির্বাচনের ফল মানতে রাজি নয় সেদেশের বিরোধী দলগুলি।
বাংলাদেশে ১১ তম জাতীয় সংসদ নির্বাচনের ফল মানতে রাজি নয় সেদেশের বিরোধী দলগুলি। নির্বাচন হওয়া ২৯৯ আসনের মধ্যে ২৮৮ টি আসন দখল করেছে আওয়ামি লিগ। প্রাপ্ত ভোটের হার ৯৮ শতাংশ। এই ফলকে মেনে নিতে রাজি নয়, সেদেশের প্রধান বিরোধী বিএনপি। ফল প্রত্যাখ্যান করেছে বিরোধী বাম জোটও। সোমবার বিকেলে পরবর্তী সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।

ভোটের ফলাফল পরবর্তী সময়ে দলের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিয়ে সোমবারেই বৈঠকে বসছে বিএনপি। স্থানীয় সময় বিকেল চারটেয় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হবে। এরপর সন্ধেয় বিরোধী ২০ দলের জোটের বৈঠকও ডাকা হয়েছে।
ভোটের ফল নিয়ে বামজোটের তরফে বলা হয়েছে, সুষ্ঠু ভোট নয়, ভোটারদের অধিকার হরণ করে ভোট প্রক্রিয়া চালনা করা হয়েছে। নির্বাচনের নামে প্রহসন হয়েছেন বলেও অভিযোগ বামজোটের। জালিয়াতি, বুথ দখল, ব্যালট পেপারে আওয়ামি লিগের প্রতীকে ছাপ মারতে বাধ্য করা কিংবা বুথ থেকে বিরোধী এজেন্টদের বের করে দেওয়া, সব কাজই করা হয়েছে বলে অভিযোগ তাদের। ৩০ ডিসেম্বর সকালের দিকে ভোট দানের মতো পরিস্থিতি থাকলেও, স্থানীয় সময় বেলা ১১ টার পর থেকে পরিস্থিতির বদল হতে থাকে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications