সাত-সকালে ভোট নেতা-মন্ত্রীদের! ভোটারদের কাছে নির্ভয়ে ভোটদানের আহ্বান
প্রধানমন্ত্রীর মতোই সাতসকালেই ভোট দেন বিরোধী নেতা থেকে মন্ত্রীরা। ভোট দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা তথা গণফোরামের সভপতি কামাল হোসেন।
প্রধানমন্ত্রীর মতোই সাতসকালেই ভোট দেন বিরোধী নেতা থেকে মন্ত্রীরা। ভোট দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা তথা গণফোরামের সভপতি কামাল হোসেন সময়ের হিসেবে কামাল হোসেনের আগে ভোট দিয়েছেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন সকালেই ভোট দিয়েছেন প্রার্থী ও বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরাও।

স্থানীয় সময় সকাল ৮.৫৬-তে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা তথা গণফোরামের সভপতি কামাল হোসেন। সঙ্গে চিলেন স্ত্রী হামিদা হোসেন, বড় মেয়ে ব্যারিস্টার সারা হোসেন এবং ছোট মেয়ে দীনা হোসেন।
স্থানীয় সময় সকাল ৮.৫০-এর নোয়াখালি-৫ আসনের উদয়ন সি ক্যাডেট অ্যাকাডেমি কেন্দ্রে ভোট দেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোট দেওয়ার
পর তিনি বলেন, বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও দল সজাগ রয়েছে। গণ্ডগোলের দায় তিনি চাপিয়েছেন বিএনপির দিকেই।
বাগের হাট-২ কেন্দ্রের আলমাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণের শুরুতেই ভোটাধিকার প্রয়োগ করেন আওয়াামি লিগ প্রার্থী ও বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য শেখ সারহান নাসের তন্ময়। পরে তিনি এলাকার প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেন। বিকেল ৪ টের মধ্যে ভোটারদের কাছে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।












Click it and Unblock the Notifications