উন্মুক্ত 'ইন্দো-প্যাসিফিক' অঞ্চলই কোয়াডের সার্বজনীন লক্ষ্য, টোকিওতে বললেন মোদী
দু'দিনের জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার টোকিওতে কোয়াড শীর্ষ সম্মেলনের উদ্বোধন করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কোয়াডের বড় প্রচেষ্টাগুলির একটি হল উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে উৎসাহিত করা।
দু'দিনের জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার টোকিওতে কোয়াড শীর্ষ সম্মেলনের উদ্বোধন করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কোয়াডের বড় প্রচেষ্টাগুলির একটি হল উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে উৎসাহিত করা।
তিনি বলেন কোয়াডের সদস্যদের পারস্পরিক আস্থা ও দৃঢ় সংকল্প গণতান্ত্রিক নীতির প্রতি নতুন আশা জাগাচ্ছে। কোয়াড বিশ্বজুড়ে বিশিষ্টতা অর্জন করেছে, বলেও মন্তব্য করেন মোদী।

টোকিও থেকে কী বললেন মোদী?
মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের দাদাগিরি কমাতেই কোয়াড-এর জন্ম। মঙ্গলবার টোকিও থেকে মোদী বলেন 'কোয়াড স্তরে আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মুক্ত, স্বাধীন ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় সংস্কৃতি তৈরি হচ্ছে। সামান্য কিছু সময়ের মধ্যেই কোয়াড গোটাবিশ্বের সামনে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করতে পেরেছে। আজ কোয়াডের সুযোগ বেড়েছে, কার্যকারিতাও বেড়েছে। আমাদের পারস্পরিক বিশ্বাস কূটনৈতিক স্তরে শক্তি জোগাচ্ছে।'

করোনাকালে হাতে-হাত রেখে লড়াইয়ের কথা উঠে এল মোদীর বক্তব্যে!
কোভিডকালে হাতে হাত ধরে লড়াইয়ের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি জানান, কোভিডের বিরুদ্ধে লড়াইতে ভ্যাকসিন বণ্টনে একে অপরের সাহায্যে এগিয়ে এসেছে কোয়াডের অন্তর্গত দেশগুলি। তাছাড়া জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সহযোগিতা, বিপর্যয় মোকাবিলা সহ অন্যান্য বিষয়ে একে অপরকে সাহায্যের প্রবণতা শান্তি ফিরিয়েছে, সমৃদ্ধ করেছে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিকে৷

অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মোদী
অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিসকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ' অ্যান্থনিকে শুভেচ্ছা জানাই। ২৪ ঘণ্টার মধ্যে উনি এখানে উপস্থিত হয়েছেন। এর মাধ্যমেই প্রমাণ হয় উনি কোয়াডের প্রতি কতটা দায়বদ্ধ।'












Click it and Unblock the Notifications