গবেষণা: এখনি টিকা নিতে রাজি মাত্র ৩২% মানুষ; বাকীদের অনাগ্রহের কারণ কী

গবেষণা: এখনি টিকা নিতে রাজি মাত্র ৩২% মানুষ; বাকীদের অনাগ্রহের কারণ কী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের এক জরিপে দেখা যাচ্ছে দেশের ৩২ শতাংশ মানুষ টিকা কার্যক্রম শুরুর সাথে সাথে টিকা নিতে আগ্রহী।

আগ্রহী আরও ৫২ শতাংশ মানুষ আছেন, তবে তারা ঠিক এ মূহুর্তেই টিকা নিতে রাজী নন।

বরং তারা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই টিকা নিতে আগ্রহী বলে জানিয়েছেন গবেষণা দলটির অন্যতম সদস্য ড. শাফিউন নাহিন শিমুল।

দেশের বিভিন্ন জায়গায় প্রায় ৩,৫০০ লোকের ওপর জরিপ চালিয়ে এই ফলাফল পাওয়া গেছে।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবারই জানিয়েছেন যে আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে টিকাদান শুরু হবে বাংলাদেশে।

তবে বুধবার আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐ দিন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্বাস্থ্যকর্মীসহ অন্তত ২৫ জনকে টিকা দেয়ার মাধ্যমে বাংলাদেশে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে ।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

যুক্তরাজ্য ফেরত আক্রান্তদের মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন যাচাই করা হবে

টিকা নিয়ে সংশয়-অনাস্থা: জবাবে কী বলছে সরকার

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেয়ার আগে-পরে করনীয়

এর আগে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছিলো যে অন্তত ৭৫ শতাংশ মানুষ টিকাদানে আগ্রহী।

তবে সেই গবেষণায় বলা হয়েছিলো যে শহরে বসবাসকারী নাগরিকরা গ্রামের মানুষের চেয়ে টিকা নেয়ার বিষয়ে বেশি আগ্রহী।

যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসেছে শহরের চেয়ে গ্রামের মানুষের মধ্যে আগ্রহ বেশি।

ড. শাফিউন নাহিন শিমুল বলছেন, শহরের চেয়ে গ্রামে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কম এবং সে কারণে গুজব ও নেতিবাচক প্রচারণাও সেখানে তুলনামূলক কম বলেই গ্রামের মানুষের মধ্যে টিকা নেয়ার ক্ষেত্রে আগ্রহ বেশি বলে মনে করছেন তারা।

ঢাবি'র গবেষণায় যা পাওয়া গেছে

দেশের আট বিভাগের আটটি জেলা ও ষোলটি উপজেলায়, এবং ঢাকার দুটি সিটি কর্পোরেশনে জনসমাগম বেশি এমন জায়গাগুলোতে প্রায় সাড়ে তিন হাজার মানুষের ওপর পরিচালিত জরিপে পাওয়া গেছে যে ১৬শতাংশ মানুষ কখনোই টিকা নিতে চাননা।

"মোট ৮৪% মানুষ টিকা নিতে আগ্রহী তবে এর মধ্যে ৫২% এখনই না নিয়ে ধীরে সুস্থে নিতে আগ্রহী," বলছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ড. নাহিন।

গবেষণায় উঠে আসা তথ্য বিশ্লেষণ করে যা পাওয়া গেছে তা হলো- ঢাকা সিটিতে টিকা নেয়ার আগ্রহ তুলনামূলক কম আবার যারা টিকা নিতে ইচ্ছুক তাদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।

আবার যদিও বিনামূল্যে না দেয়া হয় তাহলে নিম্ন আয়ের মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ তুলনামূলক কম।

এমনকি মোট যে ৮৪% মানুষ টিকা নিতে আগ্রহী তাদের মধ্যে অর্থের বিনিময়ে টিকা নিতে আগ্রহী ৬৬%। আবার বয়স্কদের, বিশেষ করে ষাটের চেয়ে বেশি বয়স যাদের, তাদের মধ্যে টিকা নেয়ার আগ্রহ কম।

২১শে জানুয়ারি ভারতের উপহার দেয়া ২০ লক্ষ ডোজ টিকা ঢাকায় আসে
Getty Images
২১শে জানুয়ারি ভারতের উপহার দেয়া ২০ লক্ষ ডোজ টিকা ঢাকায় আসে

আগ্রহীরা কেন এখনি টিকা নিতে রাজি নন

ড. শাফিউন নাহিন শিমুল বলছেন, গবেষণা তিনটি বিশেষ কারণ উঠে এসেছে টিকা নিতে অনাগ্রহের বিষয়ে।

এগুলো হলো টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ, পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়ার ভয় এবং টিকার মান নিয়ে সন্দেহ।

এর বাইরে একদল ব্যক্তি আছেন যারা মনে করেন টিকা নেয়ার প্রয়োজনীয়তা খুব একটা নেই।

তবে এই গবেষণার সাথে জড়িতরা মনে করছেন, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আর নেতিবাচক প্রচারণার কারণেই অনেকের মধ্যে টিকা নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

"শহর এলাকার মানুষ টিভি ও সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি তথ্য পায়। আর বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা নেতিবাচক আলোচনা বেশি হয় বলেই অনেকে মনে করেন। হয়তো তারও একটা প্রভাব এটি হতে পারে," বলছিলেন ড. নাহিন।

বাংলাদেশে করোনাভাইরাস টিকা দেয়া শুরু হচ্ছে বুধবার থেকে
Getty Images
বাংলাদেশে করোনাভাইরাস টিকা দেয়া শুরু হচ্ছে বুধবার থেকে

নর্থ সাউথের গবেষণায় যা ছিল

দেশের আটটি জেলায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের ওপর জরিপ চালিয়ে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইন্সটিটিউট জানিয়েছিল, কার্যকর ও নিরাপদ টিকা নিতে চায় দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ।

আর সাত শতাংশ মানুষ মোটেও টিকা নিতে ইচ্ছুক নন।

ঐ গবেষণায় পাওয়া যায় যে শহরের মানুষ টিকা নিতে বেশি আগ্রহী আর টিকা নেয়া নিয়ে গ্রামের মানুষের মধ্যে অনিচ্ছা ও দ্বিধা বেশি কাজ করছে।

বিবিসি বাংলায় অন্যান্য খবর:

দিল্লির লাল কেল্লায় শিখ পতাকা, সংঘর্ষে নিহত ১

কেন বিতর্কিত বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন শেখ মুজিব?

যে ৫টি কাজ করলে ঢাকাও হতে পারে মদিনার মত স্বাস্থ্যসম্মত

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+