ভারতের পেঁয়াজ বাংলাদেশে রফতানি কম হতেই...ভাবতেও পারবেন না ওপারে কী হল! এরপরেও কীভাবে...

India-Bangladesh: ফের একবার বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। একই সঙ্গে হু হু করে দাম বাড়ছে আদা-রসুনেরও। গত কয়েকমাস ধরেই শাক-সবজি থেকে শুরু করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। মাঝে ভারত আলু-পেঁয়াজের রফতানি ওপারে কিছুটা হলেও বাড়ায়। তাতে কিছুটা সুরাহা হয় মানুষের। ভারত থেকে যাওয়া আলু-পেঁয়াজ বাংলাদেশের বাজারে পৌঁছতেই এক ধাক্কায় কমে যায় দাম।

কিন্তু বেশিদিন রইল না সেই স্বস্তি। নতুন করে ফের একবার সমস্ত জিনিসের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে পেঁয়াজের দাম হু হু করে বেড়েছে। প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা (বাংলাদেশের মুদ্রা) করে দাম বেড়ে গিয়েছে। এমনকি যে সমস্ত আমদানি করা আদা ও রসুনের দামও বাংলাদেশের মুদ্রায় প্রতি কেজিতে ২০ টাকা করে বেড়ে গিয়েছে বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

India-Bangladesh

এমন মূল্যবৃদ্ধিতে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের উপর চাপ বেড়েছে। ইচ্ছা থাকলেও বাজারে গিয়ে খালি হাতেই ফিরছেন অনেকে। 'বাংলা ট্রিবিউনে'র খবর অনুযায়ী, চায়না আদা-রসুনের দাম। প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজে ৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বাংলাদেশের মুদ্রায় ৬৫ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া আজ প্রতি কেজি নতুন সাদা আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা, নতুন লাল আলু ৫০ টাকায়। নতুন বগুড়ার আলু ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে (সমস্তটাই বাংলাদেশের মুদ্রায়)।

এছাড়া দেশি রসুন ২৪০ টাকা, চায়না রসুন ২৪০ টাকা, চায়না আদা ২২০ টাকা, নতুন ভারতীয় আদা ১২০ দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে পুরাতন আলু ও পুরাতন দেশি পেঁয়াজ বা ক্রস জাতের পেঁয়াজ পাওয়া যাচ্ছে না বললেই চলে। সে দেশের খবর অনুযায়ী, গত সপ্তাহ অর্থাৎ নতুন দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা এবং ভারতীয় পেঁয়াজের দাম ৫ টাকা বেড়েছে। মানভেদে প্রতি কেজিতে নতুন দেশি সাদা ও লাল আলুর দাম কমেছে ৫ টাকা।

ভারতীয় পেঁয়াজের দাম বাড়ার কারণ কী? এই প্রসঙ্গে সে দেশের এক বিক্রেতা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ভারতীয় পেঁয়াজ আমদানি এখন হচ্ছে না বলা যায়। তাই বাজারে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে। মূলত দেশি পেঁয়াজ বাজারে নিয়ে আসা হচ্ছে। আর সেই কারণেই এই অবস্থায় বলে জানিয়েছেন ওই বিক্রেতা।

আদা ও রসুনের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা আমদানি কম হওয়াকে দায়ী করছেন। তারা বলেন, আমদানি কম হলেই দাম বেড়ে যায়। আর সাধারণ মানুষকে এর ফল ভোগ করতে হয় বলেই দাবি সে দেশের বিক্রতাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+