পর্যটকদের 'Titanic' দেখাতে নিয়ে গিয়ে নিখোঁজ আস্ত একটা সাবমেরিন! বিশ্বজুড়ে হৈহৈ কাণ্ড
Titanic- Tourist Submarine Missing in Atlantic Ocean: টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে গিয়ে নিখোঁজ আস্ত একটা সাবমেরিন। পর্যটকদের নিয়ে সেটি গিয়েছিল বলে খবর।
আর এরপর থেকেই সেটির খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সাবমেরিনটির খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তবে খোঁজ না পাওয়া সাবমেরিনটিতে ঠিক কতজন পর্যটক ছিল তা স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সময় যত গড়াচ্ছে বাড়ছে উদ্বেগ।

তবে বোস্টন কোস্টগার্ড জানাচ্ছে, ইতিমধ্যে সাবমেরিনটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বলে রাখা প্রয়োজন, ১৯১২ সালে বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ঐতিহাসিক টাইটানিক ডুবে যায়। ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে যাচ্ছিল বিশাল আকারের ওই জাহাজ।
ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়। খুব অল্প কিছু মানুষ প্রাণে রক্ষা পেয়ে যায়। ঘটনার দীর্ঘ বছর পর জাহাজটির খোঁজ মেলে সাগরের গভীরে। তবে বিশাল আকারের ওই জাহাজকে ঘিরে বিশ্বজুড়ে একটা আগ্রহ রয়েছে। আর সেই জাহাজের ধ্বংসাবশেষ দেখাটাও আগ্রহের।
ওশানগেট এক্সপেডিশন্স নামের একটি সংস্থা সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যায়। সাবমার্সিবল মাধ্যমে আটদিনের প্যাকেজে পর্যটকদের নিয়ে যাওয়া হয়। আর সেই মতো সাবমেরিনটি তা দেখাতে নিয়ে গিয়েছিল বলে খবর। আর এরপরেই রহস্যজনক ভাবে সেটির খোঁজ মিলছে না বলে খবর। সাবমেরিনটি আটলান্টিক মহাসাগরের প্রায় সাড়ে ১২ হাজার গভীরে চলে গিয়েছিল বলে খবর।












Click it and Unblock the Notifications