চিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত এক, গত তিন সপ্তাহে নেই কোনও মৃত্যুর খবর

চিনে নতুন করে করোনা আক্রান্ত এক, গত তিন সপ্তাহে নেই কোনও মৃত্যুর খবর

মঙ্গলবার চিনের নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। যদিও আশার খবর হিসাবে গত তিন সপ্তাহে গোটা দেশে কোনও করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দেশের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন ৩৯৫

দেশের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন ৩৯৫

এই প্রসঙ্গে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে এখনও পর্যন্ত ৩৯৫ জন করোনা আক্রান্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। পাশাপাশি ৯৪৯ জন সন্দেহভাজন এখনও আইসোলেশনে রয়েছেন বলে খবর। যদিও কয়েকদিন আগেই চিনের করোনার প্রাদুর্ভাবের বিস্তার নিয়ে একাধিক অভিযোগ করতে দেখা যায় আমেরিকাকে। তার পাল্টা জবাব দিতেই চিনের তরফে বর্তমানে এই পরিসংখ্যান সামানে আনা হয়েছে বলে খবর।

চিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আমেরিকার

চিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আমেরিকার

পররাষ্ট্র সচিব মাইক পম্পেও সহ আমেরিকার একাধিক সরকারি আধিকারিকরা করোনার প্রাদুর্ভাবের জন্য সরাসরি চিনের দিকে আঙুল তোলেন। তাদের দাবি উহানের একটি ল্যাব থেকেই ডিসেম্বরের শেষ দিক থেকে করোনা প্রাদুর্ভাব দেখা যায়। চিন স্বাস্থ্য খাতে বিশ্বব্যাপী যুদ্ধ ঘোষণা করতেই পরিকল্পনা করে এই কাজ করেছে। যদিও এই ক্ষেত্রে চিনের পাশে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উত্পত্তি নিয়ে ধন্দে বিজ্ঞানীরা

উত্পত্তি নিয়ে ধন্দে বিজ্ঞানীরা

বিশ্বস্বাস্থ্য সংস্থা ছাড়াও বিশ্বের অনেক বিজ্ঞানী ও ভাইরোলোজিস্টরাই মনে করেন করোনা উদ্ভব হয়েছে প্রাকৃতিক উপায়েই। ঠিক আর পাঁচটা ভাইরাসের উত্পত্তি যেভাবে হয়। তাদের অনেকেরই ধারণা ভাইরাটি প্রথমে বাদুড় থেকে প্যাঙ্গোলিনের শরীর হয়ে তা পরবর্তীতে মানুষের শরীরে প্রবেশ করে। তবে উত্পত্তি উহান কেন্দ্রিক, তা মেনে নিয়েছেন অনেকেই।

চিনে মোট মৃত্যু ৪,৬৩৩ জনের

চিনে মোট মৃত্যু ৪,৬৩৩ জনের

উহানের সামুদ্রিক বাজারে যেহেতু অনেক পশু পাখিরই বিক্রি হয়। তাই সেখান থেকেই প্রথম সংক্রমণ ছড়ায় বলেই মনে করেছেন অনেকে। এদিকে গোটা চিনে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮২,৮৮১। পাশাপাশি মারা গেছেন ৪,৬৩৩ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+