আততায়ী হামলায় ফের রক্তাক্ত প্যারিস, নিহত ২, আশঙ্কাজনক ২

প্যারিসের কাছে আততায়ী হামলার ঘটনা ঘটল। দক্ষিণ-পশ্চিম প্যারিসে ঘটনাটি ঘটেছে। শহর থেকে দূরত্ব ৩০ কিলোমিটার।

প্যারিসের কাছে আততায়ী হামলার ঘটনা ঘটল। দক্ষিণ-পশ্চিম প্যারিসে ঘটনাটি ঘটেছে। শহর থেকে দূরত্ব ৩০ কিলোমিটার। আততায়ী ছুরি নিয়ে হামলায় ইতিমধ্যে ২জনের প্রাণ গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দুজন ব্যক্তি।

আততায়ী হামলায় ফের রক্তাক্ত প্যারিস, নিহত ১, আশঙ্কাজনক ২

পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল ঘিরে নেয়। আততায়ীকে খতম করা সম্ভব হয়েছে। একটি বিল্ডিংয়ে সে লুকোনোর চেষ্টা করছিল। সেখানে পুলিশ তাকে বের করে নিকেশ করে বলে জানা গিয়েছে। যদিও সরকারি তরফে আততায়ীর নিহত হওয়ার খবর জানানো হয়নি।

এই ঘটনার পিছনে সন্ত্রাসবাদী মদত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই এলাকায় দারিদ্রতা, গ্যাংওয়ার ও ইসলামিক বিচ্ছিন্নতাবাদীদের রমরমা রয়েছে। যার ফলে এই অঞ্চলে অপরাধের সংখ্যা ক্রমবর্ধমান বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এই অঞ্চল থেকে অন্তত ৫০জন ইসলাম ধর্মাবলম্বী যুবক আইএসআইএসের মতো সংগঠনে যোগ দিয়েছে বলে খবর। ফ্রান্স ছেড়ে তারা সিরিয়া, ইরাকে গিয়ে আশ্রয় নিয়েছে বলে ফরাসি নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+