৯০ টির বেশি করোনা ভ্যাকসিন নেওয়ায় আটক জার্মানবাসী, কিন্তু কেন?
৯০ টির বেশি করোনা ভ্যাকসিন নেওয়ায় আটক জার্মানবাসী, কিন্তু কেন?
করোনা থেকে বাঁচতে টিকা নেওয়া বাধ্যতামূলক। কোভিড বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস থেকে বাঁচতে তিন ডোজ ভ্যাকসিন নিলেই এর থেকে বাঁচা যায়। তবে, এর ব্যতিক্রম ঘটাল জার্মানির এক ব্যক্তি। সেই ব্যক্তি করোনার টিকা দু কিংবা তিনটে নেনটি তিনি ৯০ টির বেশি টিকা নিয়েছেন। এই কাজের জন্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। শুধুই কী এটি, নাকি পিছনে অন্য কারণ!

কেন ব্যক্তি এত টিকা নিয়েছেন
ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে, তার বয়স ৬০ বছর। ব্যক্তির বাড়ি জার্মানির স্যাক্সোনি অঞ্চলের মাগডেবুর্গ শহরে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি অনেক টিকা কেন্দ্র থেকে ৯০ টি করোনার টিকা নিয়েছেন। স্যাক্সনির আইলেনবার্গের একটি টিকা কেন্দ্রে পরপর দু'দিন টিকা নিতে যাওয়ায় তিনি ধরা পড়েন। তবে, তিনি কিন্তু কোভিড থেকে সুরক্ষিত থাকার জন্য ভ্যাকসিন নেনেনি। এটি নিয়ে তিনি রীতিমত ব্যবসা শুরু করে দিয়েছিলেন। নানান জায়গা থেকে ভ্যাকসিন নেওয়ার পর কোভিড ভ্যাকসিনের উৎপাদনের আসল ব্যাচ নম্বর সংগ্রহ করতেন। তারপর ওই সমস্ত নম্বর করোনা টিকার ভুয়ো সনদ তৈরিতে ব্যবহার করতেন।

কোন অঞ্চলের বাসিন্দা তিনি
তবে, এখানেই কিন্তু শেষ নয়, ওই অঞ্চলের যেসব বাসিন্দা ভ্যাকসিন নিতে আগ্রহী নন, তাদের কাছে তিনি সেসব সনদ চড়া দামে বিক্রি করতেন। পুলিশ তার কাছ থেকে বেশ কয়েকটি ফাঁকা টিকা কার্ড বাজেয়াপ্ত করে। নানান ব্র্যান্ডের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রায় ৯০টি শট ব্যক্তির ব্যক্তিগত স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলেছে, তা কিন্তু স্পষ্ট নয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত কী
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, যদিও জার্মানিতে করোনা গ্রাফ অনেকটাই প্রভাব বিস্তার করেছিল। সেখানে ওমিক্রন BA.2 সাবভেরিয়েন্ট কিন্তু শীর্ষে পৌঁছেছে। তবে এখন খানিকটা কমেছে সেই গ্রাফ। যার জেরে নাজেহাল মানুষ। রবিবার, দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৫৩ জন। এক সপ্তাহ আগে সংখ্যাটা ছিল ১ লক্ষ ১১ হাজার ২২৪ জন। করোনায় মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ২৯ টি।












Click it and Unblock the Notifications