বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ: সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে র্যাব
বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ: সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে র্যাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গাজীপুর থেকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর হুসাইন রাইসুল আজম জানিয়েছেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
এর আগে মঙ্গলবার এ ঘটনা তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।
পুলিশ গতকাল জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গত রোববার রাতে কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন।
আরো পড়ুন:
ইরানে ১৮০ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
আমেরিকার বিমান ঘাঁটিতে মিসাইল ছুঁড়লো ইরান
নির্ভয়া ধর্ষণ: এমাসেই চারজনকে ফাঁসির নির্দেশ
এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি এবং শাহবাগ থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে আজও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক এবং শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।
ধর্ষককে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার জন্য শিক্ষার্থীদের দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হচ্ছে আজ।













Click it and Unblock the Notifications