কোভিডের উৎস ইস্যুতে এবার চিনের টার্গেটে আমেরিকা, মার্কিন 'ফোর্ট ডেট্রিক' ল্যাবের প্রসঙ্গ তুলে বোমা ফাটাল বেজিং

কোভিডের উৎসের খোঁজে হু এর বিশেষজ্ঞরা দ্বিতীয়বারের জন্য উদ্যোগ নিতেই চিন বেশ কড়া মনোভাব পোষণ করতে শুরু করে দিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাবিভাগকে জো বাইডেন সাফ জানিয়েছেন, তাঁর টেবিলে যেন কোভিডের উৎস নিয়ে রিপোর্ট ৩ মাসের মধ্যেই চলে আসে। যে সময়সীমার বড় অংশই পার হয়ে গিয়েছে। এমন এক রুদ্ধশ্বাস পরিস্থিতিতে 'ল্যাব ফাঁস' সংক্রান্ত বিষয়ে মুখ খুলেছে চিন। আর তাতেই সরাসরি ওয়াশিংটনকে তোপ দেগে পারদ চড়িয়েছে তারা।

 চিনের তোপ কোভিড উৎস রহস্যে

চিনের তোপ কোভিড উৎস রহস্যে

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিন জানিয়েছেন, 'যদি ল্যাব নিয়ে তদন্ত হয়, তাহলে হুয়ের বিশেষজ্ঞরা যান ফোর্ট ডেট্রিক -এ।' মূলত এই ফোর্ট ডেট্রিক হল মার্কিন মুলুকের একটি সেনা বিষয়ক ল্যাবোরেটরি। তার ভিতর কী কী ঘটছে তা নিয়ে তদন্তের বার্তা দিয়েছে চিন।

চিনকে ঘিরে রহস্য ও বেজিং বার্তা

চিনকে ঘিরে রহস্য ও বেজিং বার্তা

প্রসঙ্গত, বহু দেশেরই অভিযোগ রয়েছে যে , করোনা ভাইরাস প্রথমে চিনের ল্যাবরেটারি থেকে 'লিক' হয়েছে। তারপর তা বেরিয়েছে ও মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। সেক্ষেত্রে চিনের উহানের ভাইরোলজির ল্যাব ঘিরে সন্দেহের নজর অনেকেরই ছিল। সেই জায়গা থেকে এবার মার্কিন ল্যাব নিয়ে অভিযোগ তুলে বোমা ফাটিয়েছে চিন।

'সত্যিটা বেরিয়ে আসুক'

'সত্যিটা বেরিয়ে আসুক'

'আমেরিকার উচিত স্বচ্ছ্বতা বজায় রাখা আর দায়িত্ববানের মতো তদন্তের জন্য হুয়ের বিশেষজ্ঞদের সেখানে ফোর্ট ডেট্রিক ল্যাবে ডেকে নেওয়া উচিত। একমাত্র এই পন্থাতেই সত্যিটা বেরিয়ে আসবে।' এই বার্তা দিয়ে চিন নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

হু ও চিনের উহান ল্যাব

হু ও চিনের উহান ল্যাব

২০২১ সালের জানুয়ারিতে হু এর একটি বিশেষজ্ঞ দল চিনে গিয়েছিল। কোভিডের উৎস সম্পর্কে বিশেষজ্ঞেদর একটি সূত্র দাবি করেছিল যে , সম্ভবত বাদুর থেকে এই ভাইরাস ছড়িয়েছে, অন্য দলটি জানিয়েছিল যে উহান ল্যাব থেকেই যে কোভিড ছড়িয়েছে তার কোনও প্রমাণ মেলেনি। এরপর ফের একবার চিনের হুয়ের বিশেষজ্ঞ দল কোভিড বিষয়ে তদন্ত করতে উদ্যোগ নিলে , তা নিয়ে নেতিবাচক বার্তা দেয় বেজিং। এদিকে, মার্কিন থেকে উফকের বিশেষজ্ঞরা কোভিডের উৎস নিয়ে আরও তদন্তের দাবি জানিয়েছে বিশ্বস্বাস্থ্য় সংস্থা হুয়ের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+