ইউরোপে আগেই দেখা মিলেছিল, কমপক্ষে ২০ টি দেশ ত্রস্ত ওমিক্রনে, উদ্বেগ বাড়ছে ক্রমশঃ

ইউরোপে আগেই দেখা মিলেছিল, কমপক্ষে ২০ টি দেশ ত্রস্ত ওমিক্রনে, উদ্বেগ বাড়ছে ক্রমশঃ

বিপুলভাবে মিউটেডেট নতুন করোনা ভাইরাস ভ্যারিয়েন্টের কথা জানার অনেক আগেই তা ইউরোপে বাসা বেঁধেছিল বলে মঙ্গলবারই জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য আধিকারিকরা। যে সমস্ত দেশে এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে সেই দেশের সংখ্যা বেড়ে কমপক্ষে ২০ হয়ে গিয়েছে এবং মহামারিটি আবারও বাড়তে চলেছে কিনা সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ইউরোপে আগেই দেখা মিলেছে

ইউরোপে আগেই দেখা মিলেছে

নেদারল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেল্‌থ ও এনভায়রোমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে ১৯ নভেম্বর নমুনা নিয়ে যাওয়া হয় গবেষণার জন্য এবং ২৪ নভেম্বর এই ওমিক্রন ভ্যারিয়েন্টের অস্তিত্ব ঘোষণা করার আগে ২৩ নভেম্বর এই ভ্যারিয়েন্টের পজিটিভ ফলাফল আসে। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে এই ভ্যারিয়েন্টে ২ জন আক্রান্ত হয়েছেন এবং তাঁরা তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চালাচ্ছেন যাতে সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে থাকে। বিজ্ঞানীরা ইতিমধ্যেই জানিয়েছেন যে ওমিক্রন ভ্যারিয়েন্টের মিউটেশন দৃঢ়ভাবে জানান দেয় যে পূর্ববর্তী ভাইরাসের তুলনায় এটি আরও বেশি সংক্রামক। প্রমাণগুলি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে আরও পরীক্ষা ও তথ্য ছাড়া কোনও বিষয়েই তাঁরা নিশ্চিত হতে পারছেন না।

 আমেরিকায় কড়া প্রশাসন

আমেরিকায় কড়া প্রশাসন

মঙ্গলবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এ দেশে প্রবেশকারী আন্তর্জাতিক যাত্রীদের জন্য কড়া করোনা ভাইরাস স্ক্রিনিং করা চালু করেছে। শুধু তাই নয়, এ দেশে প্রবেশেরর ২৪ ঘণ্টা আগে যাত্রীদের নেগেটিভ রিপোর্ট বহন করতে হবে। তবে উদ্বেগের বিষয় হল, আমেরিকার বর্তমান নিয়ম অনুযায়ী সম্পূর্ণ টিকাপ্রাপ্তদের আমেরিকার বিমানে যাত্রার তিনদিন আগে করোওনা টেস্ট করাতে হবে, যা হয়ত যথেষ্ট কঠোর নাও হতে পারে। ওমিক্রনের ঝুঁকি '‌খুব উচ্চ'‌ এটা ঘোষণা করার একদিন পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে ৬০ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিক, যাঁরা টিকাকরণের বাইরে ও অসুস্থ বা স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে, তাঁরা যেন এই মুহূর্তে সফর না করেন।

একাধিক দেশের নানান বিধি–নিষেধ

একাধিক দেশের নানান বিধি–নিষেধ

অপরদিকে গ্রিসের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য কোভিড টিকা বাধ্যতামূলক হবে এবং যাঁরা ১৬ জানুয়ারির মধ্যে প্রথম ডোজ নিতে ব্যর্থ হবেন তাঁদের জরিমানা দিতে হবে। ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রথম সনাক্ত হয় যে দেশে এবং যেখান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, সেই দক্ষিণ আফ্রিকাতে নভেম্বরের মধ্যভাগে যেখানে করোনায় আক্রান্তের সংখ্যা দৈনিক ৩০০ ছিল তা রকেটের মতো লাফিয়ে দৈনিক ৩ হাজার ছুঁয়েছে। যা বিশ্বের মধ্যে দ্রুত বৃদ্ধি বলে জানা গিয়েছে। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডে আসা ২টি বিমানের ৬১ জন যাত্রীর এই ভাইরাসে পজিটিভের জন্য করোনা টেস্ট করেন এবং তাঁদের মধ্যে কমপক্ষে ১৪ জন ওমিক্রনের জন্য টেস্ট করিয়েছেন। এইদিনই একাধিক দেশ দক্ষিণ আফ্রিকা থেকে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ওমিক্রন নিয়ে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে

ওমিক্রন নিয়ে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে

ওমিক্রনের সংক্রমণযোগ্যতা ছাড়াও এখন বিজ্ঞানীদের কাছে এই প্রশ্নগুলিও বড় হয়ে উঠেছে, এই ভ্যারিয়েন্টের ওপর টিকা কার্যকর কিনা?‌ এর কি চিকিৎসা সম্ভব?‌ ওমিক্রন কি আরও গুরুতর অসুস্থ করে দিতে পারে? যদিও দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছে যে এই ভ্যারিয়েন্ট এখনও পর্যন্ত হাল্কা উপসর্গ সহ অত্যন্ত ক্লান্ত ও শরীরে বেদনা ছাড়া আর কোনও উপসর্গ দেখায়নি। তবে দক্ষিণ আফ্রিকার শুরুর দিকের প্রমাণগুলি ইঙ্গিত করে যে ওমিক্রন, পূর্ববর্তী ভ্যারিয়েন্টগুলির চেয়ে বেশি, এমন লোকেদের সংক্রমিত করছে যাদের ইতিমধ্যেই কোভিড-১৯ ছিল, তবে এর জন্যও কঠোর পরীক্ষার প্রয়োজন। ‌

ব্রাজিল ও কানাডায় ওমিক্রন

ব্রাজিল ও কানাডায় ওমিক্রন

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আমেরিকায় কোনও ওমিক্রনে আক্রান্তের রিপোর্ট পাওয়া যায়নি, তবে কানাডাতে এই ভ্যারিয়েনট সনাক্ত হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন যে এটি শুধু সময়ের ব্যাপার, এবং লক্ষ্য হওয়া উচিত এর সংক্রমণ কমানো। ব্রাজিলের সংবাদমাধ্যম অনুযায়ী, তারা মঙ্গলবার জানিয়েছে যে ভ্যারিয়েন্টটি ব্রাজিলে এসেছে, যার অর্থ এটি ইতিমধ্যেই অ্যান্টার্কটিকা ছাড়া প্রতিটি মহাদেশে রয়েছে। আর্কিন যুক্তরাষ্ট্রের সিডিসিপি সপ্তাহে ৮০ হাজার নমুনার জিনোম সিক্যুয়েন্স করায়, যা দেশের সমস্ত পিসিআর ল্যাব টেস্টের পজিটিভ রিপোর্টের প্রায় এক সপ্তাংশ এবং আন্তর্জাতিক যাত্রীদেরও পরীক্ষা করা হচ্ছে বলে হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে।

 ৩০টি স্পাইক প্রোটিল এই ভ্যারিয়েন্টে

৩০টি স্পাইক প্রোটিল এই ভ্যারিয়েন্টে

এই ভ্যারিয়েন্টে সর্বোচ্চ মিউটেশন রয়েছে, আগে এই সংমিশ্রন দেখা যায়নি। ৩০টি স্পাইক প্রোটিন সহ ৫০টি মিউটেশন। এই স্পাইক প্রোটিনের প্রাথমিক লক্ষ্য থাকে ভ্যাকসিন। এই উচ্চ মাত্রার মিউটেশনের পিছনে রয়েছে ওমিক্রন সম্পর্কে ভয়, এবং সেই ভয়গুলি অপ্রতিরোধ্য কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের পর অনেক দেশই ভেবেছিল যে এবার হত মহামারি তাদের পিউ ছাড়বে শুধুমাত্র করোনার তৃতীয় ওয়েভ নিয়ে আতঙ্ক ছিল। কিন্তু নতুন এই ভ্যারিয়েন্ট সব স্বস্তিকে মুহূর্তে অস্বস্তিতে পরিণত করেছে। ভ্যাকসিন প্রস্তুতকারীরা ইতিমধ্যেই ওমিক্রনের মোকাবিলা করার জন্য তাদের শটগুলিকে সংস্কারের দিকে নজর দিচ্ছে, এমন একটি পদক্ষেপ যা ডেল্টা যুদ্ধের জন্য প্রয়োজন ছিল না।

 ভারতে বিধিনিষেধ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

ভারতে বিধিনিষেধ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

করোনার এই নয়া প্রজাতির আতঙ্কে ত্রস্ত ভারত। সতর্ক করেছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। মঙ্গলবার সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মঙ্গলবার করোনা ভাইরাস রোধক বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশিকাগুলির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, গত ২৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রকের তরফে ওমিক্রন সংক্রান্ত যে সতর্কতা জারি করা হয়েছে, তা কঠোর ভাবে মেনে চলার নির্দেশ নেওয়া হয়েছে। রাজ্যগুলোকে এই নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। এর মধ্যে জোর দেওয়া হয়েছে সমস্ত বহিরাগত যাত্রীদের স্ক্রিনিং ও টেস্টিংয়ের ওপর। এই যাত্রীদের ট্র্যাক করা এবং পরীক্ষা করা উচিত বলে স্বাস্থ্য মন্ত্রক আগেই নির্দেশিকা জারি করেছিল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+