এখনও বিশ্বে বহাল তবিয়তে ওমিক্রনের দাপট, চাঞ্চল্যকর তথ্য 'হু'-এর

এখনও বিশ্বে বহাল তবিয়তে ওমিক্রনের দাপট, চাঞ্চল্যকর তথ্য 'হু'-এর

এ যেন ঠিক 'শেষ হয়েও হইল না শেষ'এর মত ঘটনা। গত দুই বছর ধরে লাগাতার নিজের থাবা জোর থেকে জোরালো ভাবে গোটা বিশ্বের উপর বসিয়েছে মারণ ভাইরাস করোনা। মাঝে খানিক স্বস্তি দিলেও আবার দুনিয়া জুড়ে ত্রাস সৃষ্টি করেছে করোনার নয়া ভ্যারিয়েন্ট অমিক্রন। কিন্তু তুলনামূলক ভাবে কম প্রভাবশালী হলেও সংক্রমণের দিক থেকে করোনার ডেল্টা প্রজাতিকেও ছাপিয়ে গিয়েছে অমিক্রন। চলতি বছরের শুরুর মাসের পর ফেব্রুয়ারি থেকে এর প্রভাব কিছুটা কমলেও সম্পূর্ণ নিশ্চিত হতে পারেনি হু। আর এবার বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করেই আবার দাপট দেখানোর প্রস্তুতি নিচ্ছে সে, কিংবা বলা চলে করোনা সংক্রমণের হার কম হওয়া স্বত্ত্বেও অমিক্রনে আক্রান্তের সংখ্যা মোটেই খুব একটা নিশ্চিন্ত করতে পারছে না বিশেষজ্ঞদের। এমন তথ্যই সামনে এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দীর্ঘতর করোনার থাবা

দীর্ঘতর করোনার থাবা

দিনে দিনে করোনার থাবা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ২০১৯ সালের শেষ থেকে চীনের উহান প্রদেশ থেকে খোঁজ মিলেছিল করোনার। ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে তা মহীরুহের আকার ধারণ করেছে। দু বছর পেরিয়েও তার থামার বিরাম নেই। করোনার একের পর এক ঢেউয়ে নাজেহাল বিশ্ব। ডেল্টা, ওমিক্রণ থেকে শুরু করে নিত্য নতুন নাম নিয়ে ফিরেছে করোনা। করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের পর এবার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে ভারতে। বুধবার সেই আশঙ্কাই শোনাল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।

মহামারী বিশেষজ্ঞর মত

মহামারী বিশেষজ্ঞর মত

মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান খেরখোভ বলেছেন, করোনার ওমিক্রন রূপটি তীব্র পরিস্থিতির সৃষ্টি করছে। বিগত দু বছরে চিনে সবথেকে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন তিনি আরও বলেছেন, মাঝখানে সংক্রমণের হার বেশ কিছুটা কমে গিয়েছিল। কিন্তু তা আবার ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। বিগত কয়েকদিনে করোনা পরীক্ষার হারও অনেকটাই কমেছে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা

বিশেষজ্ঞদের সতর্কবার্তা

বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, করোনা টিকা নেওয়া হলেও সমস্ত বিধি-নিষেধ সঠিকভাবে মেনে চলতে হবে। কোথাও যদি বিধিনিষেধে একটু খামতি থাকে, তাহলে সেখানে সংক্রমণ অনেকটা বেশি বাড়বে। তার কারণ করোনা টিকা নিলে মৃত্যুকে প্রতিরোধ করা সম্ভব হয়। কিন্তু সংক্রমণকে প্রতিরোধ করা যাবে না। অর্থাৎ টিকা নিলে মৃত্যুর আশঙ্কা কমবে, কিন্তু সংক্রমণ কমাতে চাইলে সঠিক বিধি-নিষেধ মেনে চলতে হবে।

 'হু'-এর তথ্য

'হু'-এর তথ্য

মারিয়া ভ্যান খেরখোভের মতে, ওমিক্রন বিশ্বব্যাপী করোনভাইরাসের প্রভাবশালী স্ট্রেন। এই স্ট্রেনের প্রকৃতি অনুযায়ী, এটি অত্যন্ত দ্রুত সংক্রমিত হয়। গত ৩০ দিনে ৪,৩০,৪৮৭ জনের নতুন করে করোনা সংক্রমণ নথিভুক্ত হয়েছে। তারমধ্যে ৯৯.৯ শতাংশ ওমিক্রনে আক্রান্ত।মারিয়া ভ্যান খেরখোভ বলেছেন যে মৃত্যুর হার এখনও অনেক বেশি। তিনি আরো বলেছেন, যে জায়গায় করোনা টিকা পর্যাপ্তভাবে পৌঁছয়নি, সেখানে দ্রুতহারে সংক্রমণ বেড়েছে। এখানে মৃত্যুর হার অনেক বেশি। কোথায় কোথায় টীকা পর্যাপ্তভাবে পৌঁছয়নি তার নির্দিষ্ট করতে বলা হয়েছে। 'হু'-এর তথ্য অনুযায়ী, ৭-১৩ মার্চ পর্যন্ত ৮ শতাংশ হারে বেড়েছে সংক্রমণ। ভিয়েতনাম এবং জার্মানিতে সবচেয়ে বেশি সংখ্যক নতুন সংক্রমণ রিপোর্ট করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+