কম ঝুঁকিপূর্ণ হলেও মোটেই হালকা ভাবে নেওয়ার বিষয় নয় ওমিক্রন, সতর্ক করল 'হু'
কম ঝুঁকিপূর্ণ হলেও মোটেই হালকা ভাবে নেওয়ার বিষয় নয় ওমিক্রন, সতর্ক করল 'হু'
গোটা পৃথিবী জুড়ে ফের এককথায় সুনামির মত আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। সেই তালিকা থেকে বাদ নেই আমাদের দেশও। আর এতকিছুর কারব হল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বি.১.১.৫২৯ কোভিড ভেরিয়েন্ট বা ওমিক্রনের খোঁজ প্রথম মেলে দক্ষিণ আফ্রিকায়। ৩০বার নিজের প্রোটিন পার্টিকল বদলে পুরনো শত্রু নতুন রূপে ফেরার পর প্রথম থেকেই এবিষয়ে সতর্ক করেছে 'হু'। সংক্রমণের দিক থেকে 'ডেল্টা' প্রজাতির থেকেও বেশি সংক্রামক এই ওমিক্রন, তা তো আগেই প্রমান করেছেন বিশেষজ্ঞরা। কিন্তু সামান্য আশার আলো দেখিয়ে 'ডেল্টা' প্রজাতির থেকে শরীরে তুলামূলক কম প্রভাব ফেলছে ওমিক্রন। কিন্তু তা বলে এই ভ্যারিয়েন্ট কে কি হালকা ভাবে এওয়া চলে? এবিষয়ে এবার নিজের মতামত স্পষ্ট করল 'হু'।

ওমিক্রন কি কম ঝুঁকিপূর্ণ?
করোনার এই নতুন ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী প্রভাবশালী ডেল্টা স্ট্রেনের তুলনায় কম গুরুতর প্রভাব বিস্তার করে মানুষের শরীরে। কিন্তু এটিকে কখনোই হালকা ভাবে নেওয়া উচিত নয়। 'হু'-এর ক্লিনিকাল ম্যানেজমেন্টের প্রধান জ্যানেট ডিয়াজ জানিয়েছেন, নভেম্বর মাসে প্রাথমিক গবেষণায় দেখা যে ডেল্টার তুলনায় নভেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং হংকংয়ে ওমিক্রন আক্রান্তের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা অনেকটাই কম। 'অল্পবয়সী এবং বয়স্ক উভয়ের মধ্যে করোনার ঝুঁকি হ্রাস পেয়েছে ওমিক্রনের ক্ষেত্রে' জেনেভায় ডব্লিউএইচও সদর দফতর থেকে এই বার্তা দিয়েছেন জ্যানেট ডিয়াজ।

কাদের দেহে কেমন প্রভাব?
কাদের দেহে কেমন প্রভাব ফেলছে করোনার এই নয়া প্রজাতি ওমিক্রন? তার উত্তরে 'হু' জানিয়েছে, আগে ডেল্টা বা অন্যান্য প্রজাতি শিশু ও কিশোরদের অর্থাৎ মূলত অল্প বয়সীদের উপর প্রভাব ফেলছিল না। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ওমিক্রন। কারণ প্রথম থেকেই দেখা যাচ্ছে যে কম বয়সীদের দেহে বেশি মাত্রায় সংক্রমিত হচ্ছে এটি।

টিকাকরণেই মিলবে সমাধান
অল্পবয়সী এবং বৃদ্ধদের দেহে বেশি করে সংক্রমিত হচ্ছে ওমিক্রন। সেক্ষেত্রে এর লক্ষণ গুলি হল হালকা জ্বর, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা করা, এরই সবগে নতুন দুটি উপসর্গের কথাও সম্প্রতি প্রকাশ্যে এনেছে 'হু'। তা হল বমি বমি ভাব ও ক্ষুধা হ্রাস পাওয়া। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এই সব উপসর্গ গুলি আগের প্রজাতিগুলির থেকে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ। কিন্তু ওমিক্রন এখনও পর্যন্ত অল্প বয়সী এবং বৃদ্ধদের জন্য ডেল্টার থেকে কম ঝুঁকিপূর্ণ বটে, তাবলে ওমিক্রনকে মোটেই হালকা ভাবে নেওয়া চলবে না। কারণ ইতিমধ্যে গবেষণায় দেখা গিয়েছে যে বিশ্বব্যাপী ওমিক্রনের বাড়বাড়ন্ত নতুন কোনও স্ট্রেনের জন্ম দিতে পারে। যার প্রভাব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, উপসর্গ মৃদু হলেও ওমিক্রনকে মোটেই হালকা ভাবে নেওয়া চলবে না, বিষয়ে সতর্ক করেছেন দিল্লির এইমসের নিউরো সার্জেন্ট ড.পি এস চন্দ্রও। আর এবার 'হু'এর সতর্কবার্তায় কার্যত স্পষ্ট যে ওমিক্রন মোটেই ছেলেখেলার বিষয় নয়।












Click it and Unblock the Notifications