ওমিক্রন-ই শেষ নয়, মিউটেশন ঘটিয়ে আরও ওয়েভ নিয়ে ফিরবে করোনা, দাবি বিশেষজ্ঞদের
ওমিক্রন-ই শেষ নয়, মিউটেশন ঘটিয়ে আরও ওয়েভ নিয়ে ফিরবে করোনা, দাবি বিশেষজ্ঞদের
করোনা নিয়ে শুরুর দিকের প্রায় সমস্ত বক্তব্যই ভুল প্রমাণিত হয়েছে৷ চিনে শুরু হওয়ার প্রথম পর্বে করোনাকে বিশেষ পাত্তা দিতে রাজী ছিল না WHO, কিন্তু তারপর তারাও ভুল স্বীকার করে নিয়েছে৷ এরকম ভাবে কখনও ভ্যাকসিন তো কখনও করোনার শেষ হওয়ার সময়সীমা প্রত্যেকটি বিষয়ে বিশ্বের তাবড় তাবড় করোনা বিশেষজ্ঞরা এক পর্যায়ে ভুল প্রমানিত হয়েছেন৷ ওমিক্রন শুরুর মুখে একদল বিশেষজ্ঞ দাবি করেছিলেন হয়ত ওমিক্রনই করোনা মহামারী শেষ করবে! কিন্তু এবার ঠিক উল্টো কথা বলছেন বিশেষজ্ঞরা! শেষ তো নয়ই উল্টে আরও বড় করোনা ওয়েভের জন্য জমি তৈরি করে দিচ্ঋে ওমিক্রন৷ এরকমটাই জানাচ্ছেন করোনা বিশেষজ্ঞদের একাংশ!

কী বলছেন বোস্টন বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ও মহামারী বিশেষজ্ঞ?
বোস্টন বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ও মহামারী বিশেষজ্ঞ লিওনার্দো মার্টিনেজ জানিয়েছেন, করোনার ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন যত দ্রুত ছড়িয়ে পড়ে, মিউটেশনের জন্য তত বেশি সুযোগ রয়েছে। ফলে আরও একটি সম্ভাব্য নতুন স্ট্রেন তৈরি করতে পারে ওমিক্রন।

কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক স্টুয়ার্ট ক্যাম্পবেল রে?
দ্বিতীয় ওয়েভের সময় সারা বিশ্ব মৃত্যু মিছিল দেখেছিল করোনার নতুন স্ট্রেন ডেল্টার কারণে! ওমিক্রন ডেল্টার চেয়ে বেশি সংক্রমণ ছড়ায় তা আজ প্রমানিত। এমনকি পূর্বে কোভিড সংক্রমিত এবং ডাবল ডোজ টিকা নেওয়া ব্যক্তিদেরও সংক্রমিত করেছে ওমিক্রন৷ 'ব্রেকথ্রু ইনফেকশন' ইনফেকশন ঘটানোর ক্ষমতা রাখা করোনার এই স্ট্রেনটি ( বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩ থেকে ৯ জানুয়ারির সপ্তাহিক রেকর্ড) বিশ্বে ১৫ মিলিয়ন নতুন করোনা কেসের পেছনে কারণ হিসেবে রয়েছে বলে জানিয়েছে WHO, ওমিক্রন একটি দীর্ঘ সময়ের ক্রমাগত সংক্রমণ যা নতুন করোনা স্ট্রেন তৈরির প্রজনন ক্ষেত্র বলে মনে করছেন জনস হপকিন্স ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক স্টুয়ার্ট ক্যাম্পবেল রে।

রে আরও যা বললেন!
তিনি আরও বলেন, অনেকে ভাবছে যে করোনা ভাইরাসটি এভাবেই ধীরে ধীরে মারণক্ষমতাহীন সাধারণ ভাইরাসে পরিনত হবে! এরকমটা মনে করার কোনও বিশেষ কারণ নেই! আমি মনে করি না যে সময়ের সঙ্গে করোনা ভাইরাসটি কম প্রাণঘাতী হয়ে উঠবে!

কী বলছেন বিশেষজ্ঞরা?
প্রসঙ্গত করোনা বিশেষজ্ঞদের বড় অংশের মতে, একটি ব্যাপক সংক্রামক ভাইরাস স্ট্রেন নতুন ভ্যারিয়েন্ট তৈরির সুযোগ দেয়! যেহেতু ওমিক্রন সাধারণত ডেল্টার চেয়ে কম মারণক্ষমতা দেখাচ্ছে কিন্তু কয়েকগুণ বেশি সংক্রামণ তাই অনেকের মনে হচ্ছে, যে এর পরের করোনা স্ট্রেনগুলির এটি একটি সাধারণ প্রবণতার সূচনা হতে পারে! যা অবশেষে ভাইরাসটিকে সাধারণ সর্দির মতো হালকা করে তুলবে! তবে এটি একটি সম্ভাবনাই! বিশেষজ্ঞদের একাংশের মতে কোন ভাইরাস যদি তার হোস্টদের খুব দ্রুত মেরে ফেলে তবে তারা ভালভাবে ছড়িয়ে পড়ে না। কিন্তু ভাইরাস সবসময় সময়ের সাথে কম মারাত্মক হয়ে যায়৷ এবং দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসগুলি কম সংক্রামক হয়৷












Click it and Unblock the Notifications