ওমিক্রম সংক্রমণ, আমেরিকা জুড়ে বাড়ছে শিশুদের হাসপাতালে ভর্তি
ওমিক্রম সংক্রমণ, আমেরিকা জুড়ে বাড়ছে শিশুদের হাসপাতালে ভর্তি
ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে মাথাব্যথা ছিলই। তবে এর মাঝেও অনেকেই দাবি করছিলেন, কোভিডের নয়া স্ট্রেন অত্যাধিক সংক্রামক হলেও এর মারণ ক্ষমতা খুবই কম। তবে এতে চিন্তা দূর হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে, এই স্ট্রেন সবচেয়ে বেশি ছড়াচ্ছে শিশুদের দেহে।

শিশুদের উপর প্রভাব!
শিশুরা বরাবরই কোমল, সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষদের থেকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম। তার ওপরে আবার শিশুরা এখনও সম্পূর্ণভাবে টিকার আওতায় আসেনি। এমতাবস্থায় শিশুদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়লে তা যে অচিরেই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, এ বলার অপেক্ষা রাখে না৷ কিন্তু সরকারি তথ্য বলছে, প্রতিনিয়ত বেড়ে চলেছে মার্কিন হাসপাতালে শিশুদের ভর্তি।

কী অবস্থায় আমেরিকা!
আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকসের রিপোর্ট অনুযায়ী, ২৩ ডিসেম্বরের আগের সপ্তাহে প্রায় ১৯৯,০০০ জন শিশু আক্রান্ত হয়েছে। এর পরের সপ্তাহের তথ্য অবশ্য এখনও মেলেনি। মাসের শুরুর নিরিখে এই আক্রান্ত সংখ্যা বৃদ্ধি প্রায় ৫০ শতাংশের কাছাকাছি। ২৮ ডিসেম্বরের আগের সপ্তাহে হাসপাতালে ১৭ বছর অবধি রোগীদের গড় ছিল ৩৭৮। পূর্ববর্তী সপ্তাহের নিরিখে যা কিনা ৬৬ শতাংশ বেশি৷

ওমিক্রনে প্রভাবিত ১৮ থেকে ২৯-ও!
তবে শুধুই শিশুরা নয়, ওমিক্রনের প্রভাবে আক্রান্ত হচ্ছেন ১৮-২৯ বছর বয়সীরাও। এই বয়সসীমার মধ্যেকার ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন ওমিক্রনে৷ এদের প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কোভিডাক্রান্ত হলেও অন্যান্য কঠিন অসুখে ভুগছেন না তাঁরা। যা কিনা এক প্রকার আশার আলো হয়েই উঠে আসছে চিকিৎসকদের কাছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে কোভিড আছড়ে পড়ার পর ৮০৩ শিশু মারা গিয়েছে এই মারণ ভাইরাসের প্রকোপে৷

ডেল্টার তুলনায় বেশি সংক্রমিত!
প্রাথমিক গবেষণার পর হংকংয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, ফুসফুসের ব্রঙ্কাইয়ে ডেল্টার তুলনায় ৭০ গুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে ওমিক্রন। কাজেই এই স্ট্রেন ছড়াতে শুরু করলে তা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে থাকবে৷ টেক্সাসের শিশু হাসপাতালের এক চিকিৎসক জিম ভার্সালোভিক বলেন, ' এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়, সবটাই সংখ্যার খেলা। দেখতে পাচ্ছি, ওমিক্রনের জন্য কঠিন কোনও অসুখ হচ্ছে না ঠিকই। তবে, এর ফলে শিশুরা আক্রান্ত হচ্ছে যে কারণে অতিরিক্ত পরিমাণে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে।'












Click it and Unblock the Notifications