Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাকিংহ্যাম প্রাসাদ ছাড়তে হবে রানি এলিজাবেথকে

লন্ডন, ২৪ জুন : গত ৬৩ বছরের ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে। ইংল্যান্ডের রানি এলিজাবেথকে ছাড়তে হবে বাকিংহ্যাম প্রাসাদ।

চমকে উঠবেন না। ঘটনা হল, বাকিংহ্যাম প্রাসাদের সংস্কার হয়না বহুদিন হল। রাজপরিবার সূত্রে খবর, শেষবার ১৯৫২ সালে বাকিংহ্যাম প্রাসাদের সংস্কার হয়েছিল। তারপর গত ৬৩ বছরে আর ঘষামাজা পড়েনি প্রাসাদের দেওয়ালে।

বাকিংহ্যাম প্রাসাদ ছাড়তে হবে রানি এলিজাবেথকে


আর সেই কারণেই রানিকে কিছুদিনের জন্য প্রাসাদ ত্য়াগ করতে হবে বলে জানা গিয়েছে। রাজপরিবার সূত্রে খবর, প্রাসাদ সংস্কারের জন্য খরচ পড়বে আনুমানিক ২৩৭ মিলিয়ন ডলার।

রাজপ্রাসাদের নানা জায়গা বহুদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে গিয়েছে। এছাড়া কিছু জায়গা সারিয়ে নতুন করে গড়ে তুলতে হবে। আর তাই প্রাসাদ ফাঁকা না করলে তা করা যাবে না।

রানি ভিক্টোরিয়ার পর দ্বিতীয় রানি হিসাবে বাকিংহ্যাম প্য়ালেসের অধিকার যায় রানি এলিজাবেথের দখলে। তার পরের তিনটি প্রজন্মের সঙ্গে তিনি এখানে বাস করেছেন। এবার কোন জায়গা রানি সহ রাজপরিবারের আস্তানা হয় তাই এখন দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+