এবার পুরনো আলু দিয়েই তৈরি হবে চিজ!
ওয়াশিংটন, ১৩ অক্টোবর : বিশ্বজুড়ে খাদ্য অপচয়ের মোকাবিলায় সামনে এল নয়া আবিষ্কার। এবার নাকি পুরনো ও অব্যবহৃত আলুকেই রূপান্তরিত করা যাবে ভোজ্য চিজ-এ।
এই অকল্পনীয় দাবিটি করেছেন খাদ্য গবেষক অ্যান্ড্রু দাইহিন। তাঁর দাবি, অবাঞ্ছিত আলুকে নতুনভাবে ব্যবহার করার উপায় বার করেছেন তিনি। [(ছবি) আলুর খোসায় এত গুণ জানলে আর নষ্ট করবেন না!]

এই ধরণের আলু থেকে তৈরি হওয়া চিজকে দাইহিন বলছেন, "প্রথম মনুষ্যসৃষ্ট টেকসই, পরিবেশবান্ধব সুপারফুড। খোসা ছাড়ানো আলুর প্রক্রিয়াকরনের মাধ্যমে এই সুপারফুড তৈরি হবে।"
দাইহিনের কথায়, এই খাবারটি যেমন দেখতে চিজের মতো, খেতেও চিজের মতো, এমনকী তাপ পেলে চিজের মতোই গলে যাবে। [(ছবি) এই বিষাক্ত খাবারগুলি ভুল করে খেয়ে ফেলি আমরা !]
শুধু তাই নয়, দাইহিন স্পষ্টভাবেই জানিয়েছেন খাদ্য নিরাপত্তা বজায় রাখতে আলুর প্রক্রিয়াকরনের সময় অন্য কোনও পদার্থ আলাদা করে যোগ করা হবে। এই খাদ্য সম্পূর্ণ আলু নির্ভর। আলু দিয়ে তৈরি এই অদুগ্ধজাত খাদ্যে ক্যালোরির পরিমাণও তুলনামূলকভাবে অনেক কম হবে।
চিজ টোস্টের ক্ষেত্রে যেমন এই সুপারফুড ব্যবহার করা যাবে, তেমনই পিৎজা, আইসক্রিম, কাস্টার্ডের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই নয়া প্রক্রিয়াজাত খাদ্যকে।
যারা দাইহিনের এই আবিষ্কার নিয়ে নিশ্চিত নন, তাদের জন্য গবেষকের চ্যালেঞ্জ যারা আমার কথায় বিশ্বাস করছেন না, তারা এই দ্রব্য চেখে দেখতে পারে, ছুঁয়ে দেখতে পারেন এবং আমার দাবিকে বিশ্বাস করার জন্য যে কোনও পরীক্ষা করে দেখতে পারেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications