ওমানে জাহাজ ডুবি, নিখোঁজ ১৩ ভারতীয়, উদ্ধারকাজে নামল নৌসেনা
ওমান উপকূলের কাছে ডুবে গেল আস আস্ত একটি তেলের জাহাজ। তাতে নিখোঁজ হয়েছেন ১৩ জন ভারতীয়। মোট ১৬ জন ছিলেন জাহাজটিতে। তার মধ্যে ১৩ জন ভারতীয় এবং বাকিরা শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নৌসেনা উদ্ধারকাজ শুরু করে দিয়েছে।
জানা গিয়েছে ওমান থেকে ইয়েমেনের ইডেন বন্দরের দিকে যাচ্ছিল তেলের ট্যাঙ্কারটি। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই সকলেই নিখোঁজ। মোট ১৬ জন ক্রু ছিল জাহাজটিতে। ওমানের সমুদ্র বন্দর থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবে যায়।

জাহাজটির নাম প্রেস্টিজ ফ্যালকন। কোনও ক্রু সদস্যেরই এখনও খোঁজ মেলেনি। তবে নৌসেনা উদ্ধারকাজ শুরু করেছে। ইতিমধ্যেই এডেন থেকে সাহায্য পাঠানো হয়েছে। জাহাজের নাবিক সহ অন্য ক্রুরা বেঁচে রয়েছেন কিনা সেটা জানার চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications