সৌদির আকাশে 'লাদেন ড্রোন'! আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম
আন্তর্জাতিক বাজারে ঊর্ধমুখী তেলের দাম। মঙ্গলবার সৌদি আরবের আরামকোর পাইপলাইনে ড্রোন হামলার পরেই তেলের দামঊর্ধ্বমুখী বলে জানা গিয়েছে।
আন্তর্জাতিক বাজারে ঊর্ধমুখী তেলের দাম। মঙ্গলবার সৌদি আরবের আরামকোর পাইপলাইনে ড্রোন হামলার পরেই তেলের দাম ঊর্ধ্বমুখী বলে জানা গিয়েছে। সৌদি আরবের শক্তিমন্ত্রীর খালিদ অল ফালি এই হামলাকে সন্ত্রাসবাদীদের কাজ বলে বর্ণনা করেছেন। সৌদির মন্ত্রীর দাবি তেল উৎপাদনের এর কোনও প্রভাব পড়েনি।

সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিম দিকে তেলের যে পাইপ লাইন গিয়েছে, তারই ওপরে থাকা দুটি পাম্প স্টেশনকে লক্ষ্য করে এই লাদেন ড্রোন হামলা চালানো হয়। এই পথে তেল সৌদি আরবের পূর্ব থেকে ইয়ানবু বন্দরে যায়। এই ড্রোন হামলায় সামান্য ক্ষতি হলেও, একটি পাম্পিং স্টেশনে আগুন লেগে যায়। সৌদির আরবের তরফে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরামকো ওই পাইপলাইন বন্ধ করে দিয়েছে।
সৌদি আরবের তরফে এই হামলার নিন্দা করা হয়েছে। শক্তিমন্ত্রীর খালিদ অল ফালি বলেছেন, এই হামলা শুধু সৌদি আরবের ওপর হামলা নয়, বিশ্বের
তেল সরবরাহের নিরাপত্তার ওপর হামলা। এই হামলা বিশ্বের অর্থনীতির ওপর হামলা বলে জানিয়েছেন তিনি। এই হামলার পিছনে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হাউথি জঙ্গিরা রয়েছে বলে দাবি করা হয়েছে সৌদি সরকার সূত্রে।
এর আগে হাউথিদের তরফে সৌদি আরবে ৭ টি ড্রোন হামলার দাবি করা হয়েছিল।
এই ড্রোন হামলার একদিন আগে সৌদি আরব জানিয়েছিল, ইউএই-র কাছে তাদের দুটি তেল ট্যাঙ্কারের ওপর হামলা চালানো হয়েছিল। অন্যদিকে ইউএেই জানিয়েছিল, ফুজাইরা বন্দরের কাছে চারটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছিল।
এদিকে এই হামলার খবর জানাজানি হতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। ডব্লুটিআই ক্রুড বেড়েছে ০.৮২ শতাংশ। অন্যদিকে ব্রেন্ট ক্রুড বেড়েছে ১.২২ শতাংশ হারে।












Click it and Unblock the Notifications