চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকের রহস্যমৃত্যু
চিন এবং তাইওয়ানের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ! আর এই উত্তেজনার মধ্যেই তাইওয়ানের এক সরকারি আধিকারিকের মৃত্যু ঘিরে দানা বাধছে রহস্য। ওই ব্যক্তি তাইওয়ানের মিসাইল ডেভেলোপমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার হোটেলে
চিন এবং তাইওয়ানের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ! আর এই উত্তেজনার মধ্যেই তাইওয়ানের এক সরকারি আধিকারিকের মৃত্যু ঘিরে দানা বাধছে রহস্য। ওই ব্যক্তি তাইওয়ানের মিসাইল ডেভেলোপমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার হোটেলের ঘরে ওই আধিকারিকের নিথর দেহ উদ্ধার হয়।
কি করে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। গত কয়েকদিন আগে মার্কিন হাউস স্পিকার Nancy Pelosi তাইওয়ান ঘুরে গিয়েছেন। যা নিয়ে চরমে উত্তেজনা। আর এর মধ্যে তাইওয়ানের ওই আধিকারিকের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন।
Ou Yang Li-hsing, deputy head of Taiwan defence ministry's research and development unit was found dead on Saturday morning in a hotel room, according to the official Central News Agency: Reuters
— ANI (@ANI) August 6, 2022

ব্যক্তির নাম Ou Yang Li-hsing।
যদিও এখনও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হচ্ছে না। তবে এই মৃত্যু ঘিরে একাধিক তথ্য ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে। জানা যাচ্ছে, মৃত ওই ব্যক্তির নাম Ou Yang Li-hsing। তিনি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের deputy head হিসাবে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। এমনকি মিসাইল ব্যবস্থাকে আরও উন্নত করার কাজেও ব্যস্ত ছিলেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ওই আধিকারিক একাধিক মিসাইল প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন।

ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে
ফলে Ou Yang Li-hsing-এর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এর পিছনে কি চিনের হাত? উড়িয়ে দিচ্ছেন তাইওয়ানের গোয়েন্দারা। যদিও এই মুহূর্তে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

আগুন নিয়ে খেলছে বলেও হুঁশিয়ারি
গত কয়েকদিন আগেই তাইপে সফর করেন মার্কিন হাউস স্পিকার Nancy Pelosi। গত ২৫ বছরে কোনও মার্কিন সরকারি আধিকারিক তাইওয়ান সফর করে। আর তাতেই রেগে ফায়ার লালচিন। একেবারে আমেরিকাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এমনকি আমেরিকা আগুন নিয়ে খেলছে বলেও হুঁশিয়ারি দিয়ে জানায় বেজিং। আর এর ফল আমেরিকাকে পেতে হবে বলেও জানিয়েছে কমিউনিস্ট এই দেশটি। আর এরপর থেকে তুঙ্গে উত্তেজনা।

মৃত্যু ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
ইতিমধ্যে তাইওয়ানের সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। যে কোনও পরিস্থিতিতে যোগ্য জবাব দিতে তৈরি থাকতে বলা হয়েছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে চিনের তরফে বিশাল মহড়া শুরু হয়েছে। একাধিক যুদ্ধবিমান এবং জাহাজকে নামানো হয়েছে এই মহড়ায়। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে চিনের একাধিক যুদ্ধ বিমান ও জাহাজ দেখা গিয়েছে। সে দেশেরর মন্ত্রক গোটা পরিস্থিতিরত উপর নজর রাখছে। আর এর মধ্যেই তাইপের প্রতিরক্ষামন্ত্রকের আধিকারিকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications