ওবামা 'বাঁদর', মন্তব্য অগ্নিশর্মা উত্তর কোরিয়ার
ওয়াশিংটন, ২৮ ডিসেম্বর: বারাক ওবামাকে 'বাঁদর' বলে ব্যঙ্গ করল স্বৈরতান্ত্রিক দেশ উত্তর কোরিয়া। লিখিত বিবৃতি দিয়ে এ কথা বলা হয়েছে।
সোনি পিকচার্স প্রযোজিত 'দ্য ইন্টারভিউ' ছবিতে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে অসম্মানজনকভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও উত্তর কোরিয়ার হ্যাকররা সোনির সিস্টেম হ্যাক করে। তাই পিছিয়ে আসে সোনি।

কিন্তু সিনেমাপ্রেমী মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার কানে খবর পৌঁছতেই তিনি তৎপর হয়ে ওঠে। মূলত তাঁর উদ্যোগে মুক্তি পায় ছবিটি। এখন আমেরিকার বিভিন্ন হলে 'দ্য ইন্টারভিউ' চলছে। এর জেরেই রেগে লাল হয়ে যায় উত্তর কোরিয়া। তারা বলেছে, "বারাক ওবামার কথাবার্তা, কাজকর্ম সবই ক্রান্তীয় ভূখণ্ডের বাঁদরের মতো। ছন্নছাড়া। যেন গাছে-গাছে লাফিয়ে বেড়াচ্ছেন।"
এর আগেও মার্কিন বিদেশমন্ত্রী জন কেরিকে 'নেকড়ে' আর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি গেউন হায়েকে 'বেশ্যা' বলে ব্যঙ্গ করেছিল কমিউনিস্ট রাষ্ট্রটি।












Click it and Unblock the Notifications