Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Trump Oath Ceremony: ইউক্রেন যুদ্ধ... তৃতীয় বিশ্বযুদ্ধ...মার্কিন মসনদে বসার আগেই বড় বার্তা ট্রাম্পের

Trump Oath Ceremony: আমেরিকার মসনদে যে বসতে চলছেন তা আগেই নিশ্চিত করে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প! বিতর্ক ভুলে সে দেশের মানুষ কার্যত দু'হাত তুলে ভোট দিয়েছেন। এবার পাকাপাকি ভাবে আমেরিকার মসনদে বসার পালা। আজ মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য শপথ (Donald Trump Oath Ceremony) নেবেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে ওয়াশিংটন পৌঁছে গিয়েছেন তিনি। সেখানেই শপথের অনুষ্ঠান হওয়ার কথা আছে।

ট্রাম্পের সঙ্গেই রয়েছেন গোটা পরিবার। আছেন টুইটার কর্তা এলন মাস্কও। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে আমেরিকা উড়ে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। থাকবেন দেশ-বিদেশের একাধিক অতিথিরা। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে একেবারে কড়া নিরাপত্তার মোড়কে আমেরিকা। কার্যত গোটা দেশজুড়ে প্রশাসনিক স্তরে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে।

Trump Oath Ceremony

শপথের (Trump Oath Ceremony) অনুষ্ঠানের আগে (MAGA) ওয়াশিংটনে একটি বিজয় র‍্যালিতে যোগ দেন ট্রাম্প (President-elect Donald Trump)। আর সেখান থেকেই ফের একবার আমেরিকাকে মহান করে তোলার বার্তা দেন। বলেন, আগের থেকেও বেশি যাতে দেশ আরও মহান হয়ে উঠতে পারে সেই চেষ্টা চালানো হবে। দেশের যে একটা গৌরব আছে তা ফেরানোর চেষ্টা করব বলেও মন্তব্য করেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট।

শুধু তাই নয়, তিনি আরও বলেন, দীর্ঘ ৪ বছরে আমেরিকা অনেকটাই পিছিয়ে পড়েছে। আর তাই নতুন ভাবে আমেরিকর শক্তি, সমৃদ্ধি, সম্মান ও গৌরবের একটি নতুন দিন শুরু করতে চলেছি। এই প্রসঙ্গে বাইডেন প্রশাসনকেও আক্রমণ করেন।

ট্রাম্প বলেন, আগের সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানের শাসনের অবসান ঘটতে চলেছে বলেও মন্তব্য করেন। প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাব। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে যে অশান্তি চলছে তাও যাতে বন্ধ হয় সেই চেষ্টা চালানো হবে বলে মন্তব্য করেন ভাবী প্রেসিডেন্ট।

এমনকি কোনও ভাবেই যাতে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে না যায় সেদিকেও বিশেষ নজর রাখার কথা বলেছেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আমেরিকার মসনদে বসেই একাধিক নয়া সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিতে পারেন। অন্যদিকে জানা যাচ্ছে, ক্ষমতায় বসার আগেই আমেরিকায় ফিরল টিকটক। এই সংক্রান্ত নির্দেশিকা খুব শীঘ্রই কার্যকর করা হবে বলেই খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+