নেই খাবার, আকাশ ছোঁয়া দাম, ইউনূসের জমানায় লাখ লাখ বাংলাদেশি বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন

Bangladesh: তীব্র-ক্ষোভ অসন্তোষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠে বাংলাদেশের মানুষ! পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে শেষমেশ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে আসতে হয় 'বঙ্গবন্ধু' কন্যাকে। এরপরেও কি বদল হয়েছে বাংলাদেশের। সে দেশের মানুষই বলছেন, প্রত্যেকদিন বাড়ছে খাওয়ার খরচ। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্বের জ্বালা। বর্তমানে সে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার।

মহিলাদের তুলনায় বাংলাদেশে (Bangladesh) হু হু করে বাড়ছে বেকার পুরুষের সংখ্যা। এমনকি শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'যুগান্তরে'র খবর অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি সংক্রান্ত একটি সমীক্ষা সামনে এসেছে।

yunush

আর তাতেই এই তথ্য সামনে এসেছে। সমীক্ষার কথা উল্লেখ করে প্রকাশিত খবর বলছে, বছরের শুরুতে বেকার মানুষের কম থাকলেও বছর শেষে ধারবাহিক ভাবে তা বেড়েছে। এতে বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে ১ লাখ ৭০ হাজার। যা একেবারে চমকে দেওয়ার মতো। প্রকাশিত তথ্য বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) শ্রমশক্তি সংক্রান্ত সমীক্ষা প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ২৬ লাখ ৬০ হাজার বেকার তৈরি হয়েছে। ২০২৩ সালের এই সময় অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে গড় বেকারের সংখ্যা ছিল ২৪ লাখ ৯০ হাজার। এর মানে গত বছরের তুলনায় এখন দেশে বেকারের সংখ্যা বেশি। যা অন্তবর্তী সরকার অর্থাৎ ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। আমরা বলছি, চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট এমনটাই বলছে।

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে বেকার মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজারে। আর আগের গাইডলাইন অনুযায়ি, প্রথম প্রান্তিকে বেকার ছিল ২৫ লাখ ৯০ হাজার। তিন মাস পর দ্বিতীয় প্রান্তিকে বেকার বেড়ে হয় ২৬ লাখ ৪০ হাজার। অর্থাৎ তিন মাসের ব্যবধানে বেড়েছে ২০ হাজার বেকার। আর ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে দেশে বেকার মানুষ ছিল ২৪ লাখ ৯০ হাজার। সেই হিসেবে বছরের ব্যবধানে বেকার বেড়েছে ১ লাখ ৭০ হাজার।

তৃতীয় প্রান্তিকের হিসেবে অনুযায়ি, দেশে নারী বেকারের চেয়ে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে। এমনটাই দাবি সে দেশের (Bangladesh) সংবাদমাধ্যমের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+