চিনে করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, প্রায় দ্বিগুণ বেড়েছে আক্রান্তের সংখ্যা

চিনে করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, প্রায় দ্বিগুণ বেড়েছে আক্রান্তের সংখ্যা

মহামারির সূচনা হয়েছিল চিন থেকেই। যা বিশ্বজুড়ে দাপট দেখিয়ে ছিল। আবার কিন্তু চিনে লাগামহীন করোনা গ্রাফ। যা ভয় ধরাচ্ছে চিনা বাসিন্দাদের। শুক্রবার সরকারি পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ১৭ মার্চ চিনে নতুন করে ২ হাজার ৩৮৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে সংক্রমণে সংখ্যা দ্বিগুণ হয়েছে। আবারও চিন কিন্তু কোভিডের সঙ্গে কঠিন লড়াইয়ে নেমেছে।

বাড়ছে উপসর্গবিহীন কেসের সংখ্যা বাড়ছে

বাড়ছে উপসর্গবিহীন কেসের সংখ্যা বাড়ছে

চিনে কিন্তু করোনার উপসর্গবিহীন কেসের সংখ্যা বাড়ছে। নিশ্চিত কেসের সঙ্গে এদের যোগ করে না চিন। বৃহস্পতিবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪২ জন। যা একদিন আগে ছিল ১ হাজার ২০৬ জন। যদিও দেশজুড়ে অনেক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। চিনের অনেক শহরে ঘরবন্দি অনেক মানুষও।

সাংহাইতে বৃদ্ধি কোভিডের

সাংহাইতে বৃদ্ধি কোভিডের

চিনের প্রধান বাণিজ্যিক কেন্দ্র সাংহাই। যেখানে কিন্তু নতুন করে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যা ১৭ মার্চ ৫৭ টি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। সেই সঙ্গে ২০৩ টি উপসর্গবিহীন আক্রান্তের সংখ্যাও পাওয়া গেছে। একদিনে আগে সেই সংখ্যাটা ছিল ৮ ও ১৫০। বৃহস্পতিবার চিনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেন, দেশের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য গতিশীল ক্লিয়ারেন্স নীতি থেকে তাঁরা কখনই সরে আসবে না। কোভিডের ক্ষেত্রে আরও কার্যকরী পদক্ষেপ নিচ্ছে চিন।

চিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে

চিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে

এখন পর্যন্ত চিনে ১ লক্ষ ২৬ হাজার ২৩৪ জন আক্রান্তের সংখ্যার খবর পাওয়া গেছে। যা কিন্তু আভ্যন্তরীণ ও বাইরে থেকে আসা উভয়ই আছে। নতুন কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৬ জন।

কোথায় কোথায় আক্রান্তের সংখ্যা

কোথায় কোথায় আক্রান্তের সংখ্যা

যদিও করোনা গ্রাফ চিন ছাড়াও অন্যান্য দেশে বাড়ছে। জার্মানিতে করোনা আক্রান্ত ১৫ লক্ষ মানুষ। ভিয়েতনামে সেই সংখ্যাটা ১২ লক্ষ। ৫.২ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে ফ্রান্সে। বাদ যাইনিও যুক্তরাষ্ট্র। সেখানে সংক্রমণের সংখ্যা ৪.৮ লক্ষ। সবার থেকে এগিয়ে দক্ষিণ কোরিয়া। গত এক সপ্তাহে ২৪ লক্ষ আক্রান্তের খবর মিলেছে। যার রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। চিনেও কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। চিনে মহামারি শুরু হওয়ার পর থেকে যেভাবে দৈনিক আক্রান্তে সংখ্যা বাড়ছিল এবারেও কিন্তু তেমনই ভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে গ্রাফ। দৈনিক কেস ৩ হাজার ছাড়িয়েছে। আতঙ্কে কাটছে চিনা বাসিন্দাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+