বিশ্বজুড়ে করোনা সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে, ফি দিন আক্রান্ত ২ লক্ষাধিক
বিশ্বজুড়ে করোনা সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে, ফি দিন আক্রান্ত ২ লক্ষাধিক
বিশ্বে বাড়তে মহামারি রোগ করোনা ভাইরাস উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক–গবেষকদের। প্রায় রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মারণ রোগ। রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু–এর রিপোর্টে জানা গিয়েছে যে গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে করোনা আক্রন্তের সংখ্যা বেড়েছে ২৩০,৩৭০। বেশিরভাগ করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে আমেরিকা, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে।

গত ১০ জুলাই হু–এর শেষ রিপোর্টে জানা গিয়েছিল যে বিশ্বে নতুন কেসের সংখ্যা ২২৮,১০২। মৃত্যর সংখ্যা প্রতিদিন প্রায় ৫ হাজারেই দাঁড়িয়ে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার মতে, রবিবার বিশ্বের করোনা ভাইরাসের সংখ্যা ১৩ মিলিয়নে পৌঁছেছে। গত সাত মাসে এই মারণ রোগ ইতিমধ্যেই ৫৬৫,০০০ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যা নতুন মাইলস্টোনে পৌঁছে গিয়েছে।
ভারতে প্রতিদিন বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা এই দেশকে বিশ্বের ষষ্ঠ ক্ষতিকারক দেশ থেকে মাত্র তিন সপ্তাহের মধ্যে বিশ্বের তালিকায় তৃতীয় নম্বরে পৌঁছে দিয়েছে। কয়েক মাস দেশে চলা কঠোর লকডাউনের কারণে স্বাস্থ্য পরিকাঠামোর কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু বাড়তে থাকা করোনা ভাইরাস ফের উদ্বেগের সৃষ্টি করছে। রবিবার বিশ্বের করোনা ভাইরাস ১৩ মিলিয়নে পৌঁছে গিয়েছে।
শনিবার আমেরিকা রিপোর্ট করেছে একদিনে ৬৬,৬২৭টি কেস, যা মহামারি শুকু হওয়ার পর থেকে একদিনের রেকর্ডে সর্বোচ্চ। এই নিয়ে এই দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল৩.১৮৫ মিলিয়ন, এই তথ্য জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। বিশ্বের মোট করোনা ভাইরাস সংখ্যা এক–চতুর্থাংশ আমেরিকা থেকেই।












Click it and Unblock the Notifications