চিনে ঝড়ের গতিতে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা পৌঁছল ১৭০-এ

চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ঝড়ের গতিতে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭০ পেরিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেখানকার স্বাস্থ্য আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন।

চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ঝড়ের গতিতে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭০ পেরিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেখানকার স্বাস্থ্য আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন। চিন জুড়ে ৭৭০০ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে

মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে

চিনের হুবেই প্রদেশে মৃতের সংখ্যাটা ১৬০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। এই প্রদেশেরই শহর হল উহান। সেখানে এই রোগে সব থেকে বেশি মানুষ আক্রান্ত। ছ কোটি মানুষের বাস এই প্রদেশে। যেখানে কমপক্ষে ২৭১৪ জনের নির্দিষ্টভাবে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বাড়ছে আক্রান্তের সংখ্যা

বাড়ছে আক্রান্তের সংখ্যা

বৃহস্পতিবার চিনের ন্যাশনাল হেলফ কমিশন জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ কমপক্ষে ১৩৭০ জন। আর সন্দেহ করা হচ্ছে ১২,১৬৭ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের ওপর নজরদারি চালানো হচ্ছে। বেজিং-এ কমপক্ষে ১১১ জন আক্রান্ত হয়েছেন। সাংহাইতে আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি বলে জানা গিয়েছে।

১৬ দেশে ছড়িয়েছে ভাইরাস

১৬ দেশে ছড়িয়েছে ভাইরাস

জানা গিয়েছে এই মারণ ভাইরাস ইতিমধ্যেই বিশ্বের ১৬ টি দেশে ছড়িয়ে পড়েছে।

নজরদারি চালাচ্ছে ডব্লুএইচও

নজরদারি চালাচ্ছে ডব্লুএইচও

প্রত্যেকটা দিন করোনা ভাইরাস নিয়ে নজরদারি চালাচ্ছে ডব্লুএইচও। আর প্রত্যেকটি ঘটনাই নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট জিংপিং। তিনি বলেছেন, মানুষ থেকে মানুষে এই রোগ ছড়ালেও, চিনের বাইরে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাটা কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+