আমেরিকায় এবার হামলা নগ্ন বন্দুকবাজের! তারপর যা হল
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। তবে এবারের হামলা এক নগ্ন বন্দুকবাজের। রবিবারের সকালে তানিসির নাসভেলির কাছে এক রেস্টুরেন্টে করা এই হামলায় তিন জনের মৃত্যু হয়েছে।
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। তবে এবারের হামলা এক নগ্ন বন্দুকবাজের। রবিবারের সকালে তানিসির নাসভেলির কাছে এক রেস্টুরেন্টে করা এই হামলায় তিন জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।

মেট্রোপলিটান নাসভেলির পুলিশ জানিয়েছে, অ্যান্টিচের ওয়াফেল হাউস রেস্টুরেন্টে ভোর ৩.২৫ নাগাদ হামলার ঘটনাটি ঘটে। পুলিশের তরফে জানানো হয়েছে আক্রমণকারী ছিল নগ্ন। পায়ে হেঁটেই আক্রমণকারী পালিয়ে যায়। তবে আক্রমণকারী ছিল সাদা চামরার এবং চুল ছিল ছোট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্র্যাভিশ রেইনকিন নামে ২৯ বছরের ওই আততায়ী গুলি চালনায় পারদর্শী। গাড়িতে করেই সে এসেছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। আক্রমণে এআর-১৫ রাইফেল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত বছরের অক্টোবরে ফ্লোরিডার স্কুলে এই এআর-১৫ রাইফেল নিয়েই হামলা চালানো হয়েছিল। যাতে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৫৮ জনের।












Click it and Unblock the Notifications