মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এর পর করোনা আতঙ্কে এবার টয়লেট পেপারেও সংকট

করোনা ভাইরাসের দাপট যত বাড়ছে তত একাধিক জিনিসে সংকট তৈরি হয়েছে। মাস্ক,, হ্যান্ড স্যানিটাইজারের পর এবার টয়লেট পেপারেও সংকট তৈরি হয়েেছ এশিয়ার দেশগুলিতে।

করোনা ভাইরাসের দাপট যত বাড়ছে তত একাধিক জিনিসে সংকট তৈরি হয়েছে। মাস্ক,, হ্যান্ড স্যানিটাইজারের পর এবার টয়লেট পেপারেও সংকট তৈরি হয়েেছ এশিয়ার দেশগুলিতে। অস্ট্রেলিয়া থেকে জাপান সবদেশেই টয়লেট পেপারে সংকট দেখা দিয়েছে। বাজারে পাওয়া যাচ্ছে না টয়লেট পেপার এমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

 টয়লেট পেপারের সংকট

টয়লেট পেপারের সংকট

করোনা ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মাস্ক সংকট দেখা দিয়েছে একাধিক দেশে। এমনকী ভারতেও তৈরি হয়েছে মাস্ক সংকট। হ্যান্ড স্যানিটাইজারেও সংকট দেখা গিয়েছে। এবার তার সঙ্গে পাল্লা দিয়ে টয়লেট পেপারেও সংকট দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ায় তো মাথা পিছু একটি করে টয়লেট পেপার রোল বিক্রি করা হচ্ছে। টয়লেট পেপার যাতে চুরি না হয় সেকারণে জাপানে সাধারণ শৌচালয়ে টয়লেট পেপার চেন দিয়ে বেঁধে রাখা হচ্ছে। হংকংয়ে তো দোকানে পৌঁছনোর আগেই লুঠ হয়ে যাচ্ছে টয়লেট পেপার।

টয়লেট পেপার নিয়ে সিঙ্গাপুরে সরকারি বার্তা

টয়লেট পেপার নিয়ে সিঙ্গাপুরে সরকারি বার্তা

হঠাৎ করে টয়লেট পেপারের সংকট তৈরি হওয়ায় সিঙ্গাপুরে সরকার বিবৃতি দিয়েছে। সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী চ্যান চুন সিং জানিয়েছে করোনা ভাইরাসের জন্য টয়লেট পেপারে বাড়িতে জমিয়ে রাখার চিন্তা ভাবনা একেবারেই বোকামি। অকারণে সাধারণের মধ্যে প্যানিক তৈরি করে ব্যবসায়ীরা ফায়দা লুঠতে চাইছেন বলে অভিযোগ করেছেন তিনি। তাইওয়ানেও সরকারের পক্ষ থেকে টয়লেট পেপার নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও এই নিয়ে প্রচার চালানো হচ্ছে।

ভারতে মাস্ক ও স্যানিটাইজারের সংকট

ভারতে মাস্ক ও স্যানিটাইজারের সংকট

করোনা ভাইরাসের দাপট হঠাৎ করে বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন শহরে মাস্ক এবং স্যানিটাইজারের সংকট তৈরি হয়েছে। দোকানগুলিতে পাওয়া যাচ্ছে না মাস্ক এবং স্যানিটাইজার। এমনই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা শহরেও এই সংকট তৈরি হয়েছে।

করোনা ভাইরাসের দাপট

করোনা ভাইরাসের দাপট

করোনা ভাইরাসের দাপট নতুন করে বাড়তে শুরু করেছে। চিনে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত ৩২০০ জনের মৃত্যু হয়েছে। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। চিনের পাশাপাশি, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরানেও করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। ইরান থেকে ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে এই দেশগুিলতে সফর এড়িয়ে চলার পরামর্শ দিেয়ছে ভারত সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+