সীমান্ত সংঘাতে ব্যাকফুটে গিয়েও ফুঁসছে নেপাল! এবার যোগীকে একহাত নিলেন ওলি
সীমান্ত সংঘাতের জেরে নেপাল ও ভারতের সম্পর্ক অনেকটাই তলানিতে এসে পৌঁছেছে। উত্তরাখণ্ডে কালাপানিস লিপুলেখ সহ একাধিক এলাকার দাবি নিয়ে নেপাল ভারতের ভূখণ্ডকে নিজের বলে সংঘাতের রাস্তায় বারবার এগিয়ে যাচ্ছে। এবার সেই সূত্র ধরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নেপালের প্রধানমন্ত্রী একহাত নিলেন।

ওলির তোপ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন , তিব্বত যে ভুল করেছে তা যেন নেপাল না করে। আর তার জবাবে দিতে গিয়েই এবার কোণঠসা নেপাল ফুঁসছতে ছাড়ল না! নেপালের দাবি , ভারত ভ্রান্ত তথ্য দিয়ে নেপালের জমি হাতিয়ে নিতে চাইছে।

নেপালের প্রধানমন্ত্রী কী বললেন?
নেপালের সংসদে প্রশ্নের জবাব দিতে গিয়ে, ওলি বলেন , ভারত ভুয়ো তথ্য দেখিয়ে মানচিত্রে নেপালের অংশকে নিজের বলে দাবি করছে। এক্ষেত্রে কালি নদী ঘিরে ভুয়ো তথ্য় দেখাতে শুরু করেছে দিল্লি, বলে দাবি নেপালের। নেপালের দাবি, এই কালি নদী তাদের অংশ, যেখানে ভারত নিজের সেনা বসিয়ে রেখেছে।

কেন নেপাল চিনের কথায় চলতে বাধ্য হচ্ছে?
নেপালে বিপুল পরিমাণ বিনিয়োগ করে যাচ্ছে চিন। আর এই আর্থিক সহায়তা চিন থেকে আসায় , নেপাল চিনের দিকে ঝুঁকতে শুরু করেছে। নেপালের মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশকে কার্যত চিন ২০০৮ থেকে সাহায্য করছে টাকা দিয়ে। যার বিনিময় হিসাবে নেপাল ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।

নেপালে ড্রাগন আস্ফালন
ভারতকে কোণঠাসা করতে চিন নেপালকে হাতিয়ার করে এগোচ্ছে। তাই ভারত নেপালে যা বিনিয়োগ করেছে তার থেকে বেশি আর্থিক বিনিয়োগ চিন করেছে নেপালে। নেপালের মোট এফডিআইএর ৪২ শতাংশই চিনের থেকে। তাছাড়া চিনের একটি সিমেন্ট কারখানাও নেপালে তৈরি হচ্ছে। যার জেরে আপাতত নেপাল ড্রাগনের লেজের তালেই চলতে বাধ্য হচ্ছে!












Click it and Unblock the Notifications