বঙ্গবন্ধুর সাধের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির নীচেই 'আয়নাঘর'? তাহলে ওটা কী? নতুন করে শুরু 'খনন' কাজ

Bangladesh: বঙ্গবন্ধুর সাধের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ইতিমধ্যে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। কার্যত বাড়িজুড়ে চালানো হয়েছে অবাধ লুটপাট। সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে একাধিক স্মৃতিকে বহন করে চলা বাড়িটিকে। আর সেই বাড়ি ঘিরেই তৈরি হয়েছে রহস্য। ভবনের নিচে খোঁজ মিলল দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের। আর সেখানেই 'আয়নাঘর' আছে বলে দাবি ওপার বাংলার মানুষের। আর তা খুঁজতেই সকাল থেকে কার্যত 'দক্ষ-যজ্ঞ' চলছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে।

গোটা বাড়ি ঘিরে রেখেছে বাংলাদেশ (Bangladesh) পুলিশের বিশাল টিম। বহু মানুষ সেখানে জোড়ো হয়েছেন। বাংলাদেশ 'ফায়ার সার্ভিসে'র একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা যাচ্ছে।

Bangladesh

সে দেশের (Bangladesh) সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে জল তোলার কাজ করছে বাংলাদেশ 'ফায়ার সার্ভিসে'র একাধিক ইউনিট। বিভিন্ন সেচযন্ত্রকে কাজে লাগিয়ে এই কাজ করা হচ্ছে।

তবে এখনও পর্যন্ত রহস্যজনক কিছু পাওয়া যায়নি। সে দেশের দমকলের সঙ্গে যুক্ত আধিকারিকরা 'যুগান্তর'কে জানিয়েছেন, জল জমে আছে নীচে। এখনও পর্যন্ত নীচে কিছু দেখতে পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার জনক মুজিবের বাড়ির নীচে 'আয়নাঘর' থাকার খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ জোড়ো হচ্ছেন বলে খবর।

Bangladesh: ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়ি

গত বুধবার ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে একদল উন্মত্তা জনতা গেট ভেঙে ভেতরে ঢোকে। এবং ব্যাপক ভাঙচুর চালায়। শুধু তাই নয়, পরে সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, বাড়িটি সম্পূর্ণ ভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আর সেই সময় ভবনের নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পাওয়া যায়। আর তা ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত

বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের আমলে 'আয়নাঘরে' গুম করে দেওয়া হতো বলে অভিযোগ। শুধু তাই নয়, সেখানে একবার কেউ চলে গেলে খোঁজ মিলত না বলেও অভিযোগ। হাসিনা সরকারের পতনের পর থেকেই একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই 'আয়নাঘর'। এমনকি অন্তবরতী সরকারের তরফে জানানো হয়েছে যে তারাও ইতিমধ্যে এমন আয়নাঘরের সন্ধান পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+