এবার বায়ো সেন্সর চিনিয়ে দেবে ক্যানসার, অ্যালজেইমার ও পার্কিনসনের মতো রোগ
গবেষকেরা নয়া বায়ো সেন্সর তৈরি করেছেন যা দিয়ে ক্যানসার, অ্যালজেইমার বা পার্কিনসনের মতো রোগকে চিনিয়ে দেওয়া সম্ভব। এসব রোগে আক্রান্ত মানুষের শরীরের অনুগুলিকে বায়ো সেন্সরের মাধ্যমে চিহ্নিত করা যাবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
পার্কিনসন রোগের পূর্ব লক্ষণ
অ্যালজেইমার রোগ আটকাবে এই খাবার
এই বায়ো সেন্সর যন্ত্রটি আসলে একটিমাত্র স্তর বিশিষ্ট অর্গ্যানিক ন্যানোমিটার স্কেল ট্রানজিস্টার। এই সেন্সরে রয়েছে গ্লুটাথিয়ন যা আক্রান্তের শরীরের এনজাইমের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই পার্কিনসন, অ্যালজেইমার, কয়েক ধরনের ক্যানসার ও অন্যান্য রোগ সম্পর্কে বাতলে দিতে পারবে।

গবেষণায় দেখা গিয়েছে, যন্ত্রটি এতটাই শক্তিশালী যে রোগ একেবারে প্রথম অবস্থায় থাকলেও এবং পরীক্ষা করা যৌগে খুব কম পরিমাণে রোগের জীবাণু বর্তমান থাকলেও তা এর ন্যানোমিটার সেনসিটিভিটির জন্য অবশ্যই ধরা পড়বে।
ক্যানসার রোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
শরীরের এই জায়গাগুলিতেও ক্যানসার হতে পারে
ব্রাজিলের ক্যাম্পিনাসে অবস্থিত ন্যাশনাল ন্যানো টেকনোলজি ল্যাবরেটরিতে গবেষকেরা এই বায়ো সেন্সরের উপরে কাজ করেছেন। এটি বেশ ছোট ও কম খরচের এবং এর মাধ্যমে খুব জটিল রোগও সহজেই নির্ধারণ করা যাবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications