ব্রাজিলের কুখ্যাত মাদক সম্রাটকে ধরেছে পুলিশ

প্রায় ৩০ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াতে সক্ষম হয়েছিলো শুধু মাত্র প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে। লুইজ কার্লোস দা রোচা নামে ঐ ব্যক্তির ডাকনাম ছিলো ‘হোয়াইট হেড’।

প্রায় ৩০ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াতে সক্ষম হয়েছিলো শুধু মাত্র প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে।

লুইজ কার্লোস দা রোচা নামে ঐ ব্যক্তির ডাকনাম ছিলো 'হোয়াইট হেড'।

পুলিশ বলছে, দক্ষিণ আমেরিকার কোকেনের যে বিশাল সাম্রাজ্য-সেটার নিয়ন্ত্রণকারী বা নেতা ছিলেন তিনি।

ব্রাজিল পুলিশের এক বিবৃতিতে বলা হচ্ছে শনিবার তাকে গ্রেফতার করা হয়। তারা বলছে "সে এমনি একজন অপরাধী যে বুদ্ধিমত্তা এবং ছায়ার মধ্যে বসবাস করতো"।

বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র উদ্ধার করে পুলিশ
EPA
বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র উদ্ধার করে পুলিশ

লুইজ কার্লোস দা রোচা বিভিন্ন সময়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে যেমন নিজের চেহারা বদল করেছেন তেমনি একাধিক নাম রয়েছে তার। সবশেষ ভিটর লুইজ নামে তার পরিচিতি ছিলো। পুলিশ এখন নিশ্চিত করেছে এই দুই নাম একই ব্যক্তির।

ব্রাজিলের পুলিশ বলিভিয়া,পেরু, কলাম্বিয়াতে সে কোকেইন উৎপাদন করতো এবং সেটা ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকাতে পাঠাতো।

তার সংস্থার ভারী অস্ত্র তৈরি, নানা প্রকার সহিংসতার অভিযোগ রয়েছে। পুলিশ বলছে এর আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার ফলে লুইজ কার্লোস দা রোচাকে ৫০ বছর জেলে কাটাতে হবে।

তাকে ধরার জন্য অপারেশন স্পেকট্রাম নামে অভিযান চালানো হয়। প্রতি মাসে ৫ টনের মত কোকেন উৎপাদন করতো তার সংস্থা।

আরো পড়ুন: গুলশান হামলার এক বছর: জঙ্গি দমনে সাফল্য কতটা?

'জঙ্গিদের সহায়ক ছিল ভেড়ামারার তিন নারী’

কাতার বিতর্ক:আরব দেশেগুলোর দাবি মানবে না কাতার

'ভারতের সীমানায় ঢুকে দেখুক চীন, বুঝবে কী হয়’

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+