মার্কিন মুলুকের প্রেম প্রস্তাবের মিষ্টি ভিডিও, দেখে ফিরে যান রোমান্স শুরুর দিনে
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হওয়া প্রেম প্রস্তাবের এক ভাইরাল ভিডিও এখন দারুণ হিট নেটিজেনদের মধ্যে।
সিনেমায় যেমন হয়। অনেকটা সেরকমই হল চেলসি-র জীবনে। নিজের প্রেমিকের প্রস্তাবকে ইয়ার্কি ভেবেছিলেন মার্কিন এই তরুণী। কিন্ত সেটা ছিল সত্যি জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব।

মার্কিন নাগরিক ফ্লোরিডার বাসিন্দা ২৪ বছরের ক্রিস মরলে হাঁটু গেড়ে হিরের আংটি নিয়ে তাঁর সঙ্গে জীবন কাটানোর প্রস্তাব দিচ্ছিলেন বান্ধবী চেলসি। সবসময়েই তাঁর বয়ফ্রেন্ড নিত্য নতুন মজা করতে থাকেন। তাই এটাকেও কোনও প্র্যাঙ্ক ভেবেছিলেন তিনি। হেসেই উড়িয়ে দেন তিনি পুরো বিষয়টি। এদিকে পুরো বিষয়টি রেকর্ড করছিলেন সান্টা-স এনটানটেডে উপস্থিত চেলসি-র বন্ধুরা।
ফেসবুকে ইতিমধ্যেই ১ কোটি ১০ লক্ষ ভিউ হয়েছে এই ভিডিওটি। আসলে ভিডিওটির মোচড় আসছে একদম শেষে। ৪০ সেকেন্ড বাদে মেয়েটি বুঝতে পেরেছে প্রস্তাবটি সত্যি। আর আনন্দে কান্নায় ভেঙে পড়ে চেলসি। এখনকার দুরন্ত গতির যুগে সম্পর্কও হয়ে উঠছে ফর্মাল , সেখানে সম্পর্কের মোচড়ে এভাবে রূপ পেয়েছে তা দেখেই মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।
শুধুই ভিউই নয় শেয়ারের দিক থেকেও দারুণ হিট এই ভিডিও। ইতিমধ্যেই ১.৩ লক্ষ শেয়ার হয়েছে এই ভিডিওটি। আসলে সুস্থ প্রেমের সত্যি ছবি দেখতে সকলেরই খুব ভালো লাগছে সেটাই দারুণ হিট।












Click it and Unblock the Notifications