শুধু ভারতের আদানি গোষ্ঠীর বিরুদ্ধেই নয়, আরও চার কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট হিন্ডেনবার্গের
শনিবার হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর সোমবার তার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। আদানি গোষ্ঠীর শেয়ার দাম হ্রাস পেয়েছে। এর আগে গত ২০২৩-এর জানুয়ারিতে হিন্ডেনবার্গ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছিল। সেই সময়ও বেশ কিছুদিন আদানি গ্রুপের শেয়ারের দাম নিম্নগামী ছিল।
বর্তমানে হিন্ডেনবার্গের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতের সিকিউরিটিজ মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারপার্সন মাধবী পুরি বুচ এবং তাঁর স্বামী ভবল বুচ আর্থিক অনিয়মে অভিযুক্ত। যদিও এব্যাপারে সেবির চেয়ারপার্সন এবং আদানি গ্রুপের তরফে বিবৃতি দিয়ে এই অভিযোগকে প্রত্যাখ্যান করা হয়েছে।

সোমবার বাজার খোলার পরে তা কিছুটা পড়ে গেলেও সামান্য পতনের পরেও তা পুনরুদ্ধার হয়। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন এবার হিন্ডেনবার্গ শুধু আদানি গোষ্ঠী নয়, আরও চার কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছে। এদিন সেই সবকটি কোম্পানির শেয়ার দাম পড়ে গিয়েছে।
- আদানি ছাড়া বাকি কোম্পানিগুলি কী কী?
ব্লক ইনকর্পোরেটেড- হিন্ডেনবার্গ তাদের রিপোর্টে এই কোম্পানির বিরুদ্ধে তাদের ব্যবসায়িক মডেল ও ব্যবস্থাপনাকে কাঠগড়ায় তুলেছে। যে কারণে এদিন ব্লক ইনকর্পোরেটেডের শেয়ার দাম পড়ে গিয়েছে।
ডরসি স্কোয়ার ইনকর্পোরেটেড-হিন্ডেনবার্গ তাদের রিপোর্টে এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছে, যে কারণে তাদের শেয়ারে ব্যাপক পতন হয়েছে।
নিকোলা মোটর্স- হিন্ডেনবার্গ নিকোলা মোটর্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে, ফলে শেয়ার বাজারে বিরূপ প্রভাব পড়েছে।
লর্ডসটাউন মোটর্স-হিন্ডেনবার্গের রিপোর্টে লর্ডসটাউন মোটর্সের বিরুদ্ধে অনেক প্রশ্ন তোলা হয়েছে। ফলে এই কোম্পানির শেয়ারের দাম হ্রাস পায়নি কোম্পানির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
- কবে থেকে কাজ করছে হিন্ডেনবার্গ?
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হিন্ডেনবার্গ রিসার্চ ২০১৭ সাল থেকে কাজ করছে। ওই বছর থেকে তারা আমেরিকা ও অন্য দেশগুলির অন্তত ষোলোটি কোম্পানির প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ওইসব কোম্পানিগুলির বিরুদ্ধে আর্থিক অনিয়মে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে। আবার অন্য একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে হিন্ডেনবার্গ এখনও পর্যন্ত অন্তত ৩০ টি কোম্পানিকে নিয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে।












Click it and Unblock the Notifications