মনুষ্যসৃষ্ট নয়, প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়েছে করোনা ভাইরাসের, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন আগে থেকেই দাবি জানিয়ে এসেছিলেন যে চিন উহানের ল্যাবেই এই করোনা ভাইরাস তৈরি হয়েছে। এই নিয়েই বিতর্ক চলছে। তবে এই বিতর্কের মাঝেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) স্পষ্টকরে জানিয়ে দিল যে এই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে প্রাকৃতিক ভাবে। যদিও মার্কিন গোয়েন্দারাও বৃহস্পতিবার এই বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন যে করোনা ভাইরাস মনুষ্য সৃষ্ট ভাইরাস নয় বা জিনগত ভাবেও এর কোনও পরিবর্তন হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট এর আগে জানিয়ে ছিলেন যে চিনের ভায়লজি ইনস্টিটিউট থেকে এই ভাইরাসটি উদ্ভুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে হু–এর স্বাস্থ্য সংক্রান্ত আপৎকালীন কর্মসূচির এগজিকিউটিভ ডিরেক্টর ডঃ মাইকেল রায়ন শুক্রবার জানিয়েছেন যে হু–এর কাছে তথ্য রয়েছে যে এই তথ্য ভুল। হু–এর টিম বারংবার বিষয়টি নিয়ে আলোকপাত করেছে, বহু বিজ্ঞানী এই ভাইরাসের জিনের গঠন খুঁটিয়ে দেখেছে। রায়ান বলেন, 'বিজ্ঞানীরা আমাদের আশ্বস্ত করেছেন যে এই ভাইরাসটি প্রাকৃতিকভাবে উৎপত্তি হয়েছে।’
রায়ান জানিয়েছেন যে ভাইরাসের প্রাকৃতিক উৎস কি তা প্রতিস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ, সেটা বুঝতে পারলে তবেই ভবিষ্যতে ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব হবে। বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী যে চিনের উহান ইনস্টিটিউট অফ ভায়রোলজি করোনার উৎসস্থল। যদিও বেশিরভাগ বিজ্ঞানীরাই মনে করেন যে চিনের বাজার থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তা কোনও প্রাণীর মাধ্যমেই হবে। যদিও তা এখনও প্রমাণিত হয়নি।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications