ভারতের পর এবার ইরানও সোজা ঢুকে হামলা চালাতে পারে পাকিস্তানে, দিল চরম হুঁশিয়ারি

পাকিস্তানের পশ্চিমে ইরানও একইরকম হামলার হুমকি দিল পাকিস্তানকে।

ভারত-পাক সীমান্তের উত্তেজনার উত্তাপেই যে পাকিস্তান তপ্ত তা নয়। ভারত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে হামলা চালিয়েছে বালাকোট সহ মোট তিন জায়গায়। যার ফলে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এবার পাকিস্তানের পশ্চিমে ইরানও একইরকম হামলার হুমকি দিল পাকিস্তানকে।

ভারতের পর এবার ইরানও সোজা ঢুকে হামলা চালাতে পারে পাকিস্তানে

কিছুদিন আগে ফেব্রুয়ারিতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ উল আদিল ইরানের সেনা কনভয়ে হামলা চালিয়ে ২৭ জনকে মেরে ফেলে। আহত হন ১৩ জন। এই আইআরজিএস (ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস) হল ইরানের স্থল সেনা। তাঁদের ওপরেই হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন।

এই ঘটনার পরই রেগে আগুন ইরান। ইরানের স্থল সেনার প্রধান মেজর জেনারেল মহম্মদ আলি জাফারি সরাসরি পাকিস্তানকে বিঁধেছেন। পাকিস্তান ব্যবস্থা না নিলে ইরান পাল্টা হামলা চালাবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এর আগে ভারত কাশ্মীরে সেনা কনভয়ে হামলার বদলা হিসাবে পাকিস্তানের চাকোতি, বালাকোট ও মুজফফরাবাদে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে। যার ফলে অনেক জঙ্গি মারা গিয়েছে বলে খবর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই হামলা করা হয়েছে। তার আগে ভারত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিল। এবার ভারতের পথে হেঁটে ইরানও একই হুঁশিয়ারি দিল। তবে হামলা চালায় কিনা সেটা সময় বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+