Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনার প্রিয় ঝাল লঙ্কা আসলে কোথা থেকে ভারতে এসেছে জানেন কি?‌

ঝাল লঙ্কা আসলে কোথা থেকে ভারতে এসেছে জানেন কি?‌

লঙ্কা খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। কেউ খাবারে কম আবার কেউ বেশি ঝাল পছন্দ করেন। প্রাতঃরাশ থেকে নৈশ ভোজ সব ক্ষেত্রেই লঙ্কার ব্যবহার দেখা যায়। বর্তমানে লঙ্কা আমাদের খাবারের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু জানেন কি লঙ্কার উৎস আসলে ভারতে নয়। ভারতে লঙ্কা আসলে আমেরিকা থেকে এসেছিল, কিন্তু বর্তমানে লঙ্কা উৎপাদনে ভারত সবার আগে রয়েছে। এখন ভারতে লঙ্কার ব্যবহার অনেক বেশি, তবে উৎপাদন তার চেয়েও বেশি। তাই আজকে জেনে নিন যে কীভাবে ভারতে লঙ্কা এসেছিল এবং বর্তমানে ভারতে লঙ্কা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও, আমরা আপনাকে লঙ্কা সম্পর্কিত এমন অনেক তথ্য বলব, যা জানলে আপনি অবাক হবেন। তাহলে জেনে নিন লঙ্কা সংক্রান্ত সবকিছু।


কত পুরনো লঙ্কার ইতিহাস

কত পুরনো লঙ্কার ইতিহাস

এপিক চ্যানেলের এক তথ্যচিত্রে দেখানো হয়েছিল যে তথ্য অনুযায়ী, অনেক ইতিহাসবিদ মনে করেন যে মধ্য ও দক্ষিণ আমেরিকার লোক সাত হাজার খ্রীষ্ট পূর্বাব্দ থেকে লঙ্কার ব্যবহার করছেন। এছাড়া ৬ হাজার বছর আগে মেক্সিকোতে লঙ্কা চাষ শুরু করা হয়েছিল। এর অর্থ ৬ হাজার বছর আগে থেকেই মানুষ লঙ্কা খাওয়া শুরু করেছিল এবং এর চাষ শুরু করেছিল। বিশ্বজুড়ে নানান ধরনের লঙ্কা চাষ হচ্ছে এবং বিশ্বাস করা হয় যে প্রায় চারশো রকমের লঙ্কা গোটা দুনিয়া জুড়ে পাওয়া যায়। আর এর বৈচিত্র‌্য অনেক বেশি।

 ভারতে কীভাবে এই লঙ্কা এসেছিল

ভারতে কীভাবে এই লঙ্কা এসেছিল

আপনি এটা জেনে গিয়েছেন যে লঙ্কা প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকায়। কিন্তু, প্রশ্ন হল ভারতের প্রতি মাইলে ব্যবহৃত লঙ্কা কীভাবে এই দেশে এল? রিপোর্টে বলা হয়েছে, ১৪৯৮ সালে ভাস্কো দি গামা আমেরিকা থেকে ভারতে নিয়ে এসেছিলেন এই ঝাল সবজি লঙ্কা। প্রথমে তিনি এই লঙ্কার স্বাদের সঙ্গে গোয়াকে পরিচিত করান, তার পর সারা দেশ চিনতে শুরু করে এই লঙ্কাকে। এখন নিশ্চয়ই ভাবছেন এর আগে ভারতে কি লঙ্কা খাওয়া হত না।

 ভারতে কি এর আগে লঙ্কা খাওয়ার প্রচলন ছিল?

ভারতে কি এর আগে লঙ্কা খাওয়ার প্রচলন ছিল?

উত্তর হল, এর আগে ভারতে কালো গোলমরিচ ব্যবহার করা হত। এর পরে, যখন লাল লঙ্কা ভারতে আসে, তখন এটি উৎপাদনও সহজ হয়েছিল এবং লোকেরা এর স্বাদ পছন্দ করতে শুরু করেছিল, যার কারণে এই লঙ্কা সকলের পছন্দের জিনিস হয়ে ওঠে। এর পরে, লাল লঙ্কা চলে আসার পর গোলমরিচের ব্যবহার বন্ধ হয়ে যায় এবং এটি বিখ্যাত হয়ে ওঠে। কথিত আছে যে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে শ্রীলঙ্কা থেকে লঙ্কা এসেছে, কারণ এখানেও এটিকে লঙ্কা বলা হয়। সে কারণেই অনুমান করা হচ্ছে।‌

 ভারতে লঙ্কার উৎপাদন কেমন হয়?

ভারতে লঙ্কার উৎপাদন কেমন হয়?

জানলে অবাক হবেন যে আমেরিকা থেকে ভারতে লঙ্কা এলেও এই লঙ্কা নিয়ে কাজ করেছে ভারত। লঙ্কা উৎপাদনের ক্ষেত্রে ভারত এখন অনেক এগিয়ে এবং অনেক বড় রপ্তানিকারক হিসাবে পরিচিত। ভারতের পর চিন, পেরু, থাইল্যান্ড, পাকিস্তানও লঙ্কা উৎপাদন করে। এখন ভারত থেকে লঙ্কা পাঠানো হচ্ছে আমেরিকা, নেপাল, আমেরিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশে। ভারত প্রতি বছর ১.‌৩ মিলিয়ন মেট্রিক টন লঙ্কা উৎপাদন করে।

কেমন করে বুঝবেন লঙ্কার ঝাল কেমন?‌

কেমন করে বুঝবেন লঙ্কার ঝাল কেমন?‌

১৯১২ সালে, আমেরিকার ডব্লিউএল স্কোভিল এমন একটি পদ্ধতি নিয়ে এসেছিলেন যার মাধ্যমে লঙ্কা কতটা ঝাল তা পরিমাপ করা যায়। তিনি চিনির মাধ্যমে লঙ্কার তীক্ষ্ণতা পরিমাপের একটি উপায় বের করেছিলেন এবং একটি অনন্য পদ্ধতি তৈরি করেছিলেন। এটি পরবর্তীতে আরও বিকশিত হয় এবং একে এসএইচও ইউনিট বলা হয়। এটি তৈরি করা হয়েছিল সবচেয়ে ঝাল লঙ্কা খুঁজে বের করার জন্য। এটার মাধ্যমেই বোঝা যায় যে কোন লঙ্কা কতটা ঝাল।

প্রতীকী ছবি

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+