মারা যায়নি, জীবিত আলকায়দা প্রধান জাওয়াহিরি, ভিডিও প্রকাশ সন্ত্রাসবাদী সংগঠনের
মারা যায়নি, জীবিত আলকায়দা প্রধান জাওয়াহিরি, ভিডিও প্রকাশ সন্ত্রাসবাদী সংগঠনের
নৃশংসতার স্মৃতি উসকে ভিডিও প্রকাশ আলকায়দার। ১১ সেপ্টেম্বরের হামলার ২০ বছরে আল-কায়েদার অফিসিয়াল মিডিয়া আস-সাহাব ৬০ মিনিটের একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছে। যেখানে জঙ্গি সংগঠনের অধরা নেতা আয়মান আল-জাওয়াহিরির, যিনি মারা গিয়েছেন বলে গুজব ছিল তাকে বক্তব্য রাখতে দেখা গিয়েছে।

এদিন আস-সাহাব কতৃক টেলিগ্রামে একটি ডকুমেন্টারি-স্টাইলের ভিডিও প্রকাশ করা হয় যার শিরোনাম ছিল 'জেরুজালেম ইহুদী হবে না'। ওসামা বিন লাদেনের পর আল-কায়েদার নেতা হয়েছিল জাওয়াহিরি৷ লাদেনের মৃত্যুর পর থেকেই জাওয়াহিরি দীর্ঘদিন মাটির নীচে গোপন আস্তানায় লুকিয়ে ছিলেন। এর মধ্যেই গতবছর রটেছিল অসুস্থতার কারণে আয়মান আল-জাওয়াহিরির মৃত্যু হয়েছে। ২০২০ সালে নভেম্বরে জঙ্গিনেতার মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর তার সম্পর্কে কোনও ভিডিও বা তথ্য প্রকাশ করা হয়নি। শনিবার প্রকাশিত নতুন ভিডিওতে আয়মান আল-জাওয়াহিরি সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখা গিয়েছে৷
এর পরে, একটি টেলিগ্রাম চ্যানেলে আয়মান আল-জাওয়াহিরির লেখা ৮৫২ পৃষ্ঠার একটি বই প্রকাশ করা হয়েছে আলকায়দার পক্ষ থেকে। যেখানে তিনি আল-কায়েদার ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক নির্দেশ দিয়েছেন। বইটি ২০২১ সালের এপ্রিলে লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ ২০১১ সালে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত কাশ্মীরি জিহাদি ইলিয়াস কাশ্মীরী এবং ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার প্রধান মাওলানা অসীম উমারের কথা উল্লেখ করা হয়েছে বইটিতে।
বইটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে, আইমান আল-জাওয়াহিরির ৬০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করা হয় যাতে তিনি ২০২০ সালে নিহত আল-কায়েদার অনেক সন্ত্রাসীর কথা স্মরণ করেন এবং প্রশংসা করেন। ভিডিওতে আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী বা তালিবান শাসনের প্রত্যাবর্তনের সেরকম বিশেষ কোনো উল্লেখ নেই। ভিডিওতে শুধুমাত্র একবার আফগানিস্তানের কথা বলা হয়েছে। আয়মান আল-জাওয়াহিরি বলেছেন ২০ বছর যুদ্ধের পর, আমেরিকা হতাশ হয়ে অবশেষে আফগানিস্তান থেকে ফিরে গিয়েছে।
একই সঙ্গে ভিডিওতে জাওয়াহিরি ১৯ জন মুজাহিদিন সন্ত্রাসীদের স্মরণ করেছেন যারা 'আমেরিকার হৃদয়ে আঘাত করেছিল' এবং এমন ক্ষত সৃষ্টি করেছিল যা আমেরিকা আগে কখনও অনুভব করেনি। ভিডিওতে বেশকিছু জিহাদি সন্ত্রাসীকেও দেখানো হয়েছে।












Click it and Unblock the Notifications